Advertisement
E-Paper

তন্দুরের প্রয়োজন হবে না! তাওয়াতেই বানিয়ে নিন রেস্তরাঁর মতো গার্লিক নান, শিখে নিন পদ্ধতি

বাড়িতে চিকেন ভর্তা, বাটার চিকেনের মতো পদগুলি রান্না হলে সঙ্গে নান হলে ভালই জমে। তবে বাড়িতে তন্দুর নেই যে! নান হবে কী করে? কিন্তু ইচ্ছে করলেই তাওয়ায় বানিয়ে ফেলতে পারেন নান, সঙ্গে রেস্তরাঁর টুইস্ট আনতে স্বাদ যোগ করতে পারেন রসুনও। কী ভাবে বাড়িতে খুব সহজেই গার্লিক নান বানানো যায়, রইল হদিস।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১৯:৩১
তাওয়াতেই বানিয়ে ফেলুন গার্লিক নান।

তাওয়াতেই বানিয়ে ফেলুন গার্লিক নান। ছবি: সংগৃহীত।

রাতের বেলা রুটি চাই-ই-চাই! অনেকেই রাতের বেলা কিছুতেই ভাত খেতে চান না। রেস্তরাঁয় গেলেও ফ্রায়েড রাইস, পোলাও বা বিরিয়ানি ছেড়ে নানের খোঁজ করেন। বাড়িতে চিকেন ভর্তা, বাটার চিকেনের মতো পদগুলি রান্না হলে সঙ্গে নান হলে ভালই জমে। তবে বাড়িতে তন্দুর নেই যে! নান হবে কী করে? কিন্তু ইচ্ছে করলেই তাওয়ায় বানিয়ে ফেলতে পারেন নান, সঙ্গে রেস্তরাঁর টুইস্ট আনতে স্বাদ যোগ করতে পারেন রসুনও। কী ভাবে বাড়িতে খুব সহজেই গার্লিক নান বানানো যায়, রইল হদিস।

১) প্রথমে দই, ইস্ট, নুন আর সামান্য তেল মিশিয়ে খুব ভাল করে ময়দা মেখে নিন। যত ভাল ভাবে মাখা হবে, ততই নরম তুলতুলে হবে নান। খুব বেশি শক্ত করে মাখলে কিন্তু চলবে না।

২) ময়দার মণ্ডটি সুতির ভিজে কাপড়ে মুড়ে এক থেকে দু’ঘণ্টা রেখে দিন। এতে মণ্ডের মধ্যে হাওয়া ঢুকবে এবং মণ্ডটি ফুলে ফেঁপে উঠবে। এই প্রক্রিয়াটি না মেনে সঙ্গে সঙ্গে নান বানাতে শুরু করলে নান কখনওই নরম হবে না।

Advertisement

৩) এ বার বানিয়ে নিন গার্লিক বাটার। এর জন্য মাখন সামান্য গলিয়ে তার সঙ্গে বেশ খানিকটা রসুনকুচি আর ধনেপাতাকুচি মিশিয়ে নিন।

৪) ঘণ্টা দুয়েক পরে মণ্ড থেকে লেচি বানিয়ে ডিমের আকারে বেলে নিন নানগুলি। নানের উপর মিহি করে কুচোনো রসুন আর ধনেপাতা ‌ছড়িয়ে ভাল করে চেপে দিন।

৫) এ বার যে দিকে রসুন ছড়িয়েছেন, তার উল্টো দিকে খানিকটা জল লাগিয়ে, সেই দিকটাই গরম তাওয়ার উপরে দিন। খানিক ক্ষণ ঢেকে রাখলে দেখবেন, নান ফুলে উঠছে। এ বার তাওয়াটি গ্যাসের উপরে উল্টো করে ধরে নানগুলি একে একে সেঁকে নিন।

৬) নান ভাল করে সেঁকা হয়ে গেলে তার উপর বেশি করে গার্লিক বাটার মাখিয়ে দিন। তা হলেই তৈরি হয়ে যাবে রেস্তরাঁর মতো গার্লিক নান।

cooking tips Cooking Hacks
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy