Advertisement
E-Paper

Palm Shell Drinks: গরমে নতুন স্বাদের শরবত খেতে চান? বানিয়ে নিন কচি তালশাঁস দিয়ে

খোসা ছাড়িয়ে তালের শাঁস খাওয়ার মজাই আলাদা। তবে এই গরমে অন্য কিছুর স্বাদ নিতে চাইলে বানাতে পারেন তালের শাঁসের শরবত। রইল প্রণালী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মে ২০২২ ২৩:১৯
এই গরমে অন্য কিছুর স্বাদ নিতে চাইলে বানাতে পারেন তালের শাঁসের শরবত।

এই গরমে অন্য কিছুর স্বাদ নিতে চাইলে বানাতে পারেন তালের শাঁসের শরবত। ছবি: সংগৃহীত

গরম পড়তেই বাজার ছেঁয়েছে রকমারি ফলে। আম, জাম, লিচু, কাঁঠাল তো আছেই। তবে গরমের একটি মিষ্টি সুস্বাদু ফল হল তালের শাঁস। টলটলে জল ভরা কচি তালের শাঁস যেন গরমে প্রাণের আরাম। খোসা ছাড়িয়ে তালের শাঁস খাওয়ার মজাই আলাদা। তবে এই গরমে অন্য কিছুর স্বাদ নিতে চাইলে বানাতে পারেন তালের শাঁসের শরবত। রইল প্রণালী।

উপকরণ

টুকরো করে কাটা কচি তালের শাঁস: দু’কাপ

লেবুর রস: আধ কাপ

চিনি: আধ কাপ

বরফকুচি: পরিমাণ মতো

জল: পরিমাণ মতো

প্রণালী

কচি তাল শাঁসের টুকরো আর জল দিয়ে মিক্সিতে একসঙ্গে ঘেঁটে একটি মিশ্রণ বানিয়ে নিন।

এ বার ওই মিশ্রণটি এক বার ছেঁকে নিন।

এ বার অন্য একটি পাত্রে চিনি, জল ও লেবুর রস মিশিয়ে নিন। চিনি যাতে দ্রুত গলে যায়, তার জন্য চামচ দিয়ে গুলে নিতে পারেন।

এ বার ছেঁকে রাখা তালের শাঁসের মিশ্রণ এবং লেবু, চিনি, জলের মিশ্রণ একসঙ্গে মিশিয়ে নিয়ে উপর থেকে বরফকুচি ছড়িয়ে পরিবেশন করুন তালের শাঁসের শরবত।

Drinks
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy