‘শুধু এই মাত্র, আর কিছু নয়? ভেঙে গেল ভয়’— মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ‘মৃত্যুঞ্জয়’-এ এমন কথা বলতে পেরেছিলেন রবীন্দ্রনাথ। কিন্তু জীবন-মৃত্যুর দোলাচলের মধ্যে দাঁড়িয়ে তাঁর মতো করে ভাবতে পারেন ক’জন? এ বার তেমনটাই ভেবে দেখালেন ক্যালিফোর্নিয়ার বেটসি ডেভিস। সিনেমার পর্দার ‘গুজারিশ’ নয়। ইচ্ছামৃত্যুর দাবি জানানো হৃত্বিকের জীবনের শেষ রসটুকু উপভোগ করা নয়। একেবারে রক্তমাংসের বাস্তব। চোখের সামনে দাঁড়িয়ে থাকা মৃত্যুকে নতমস্তকে মেনে নিয়েও জীবনের খুশিতে শেষবারের মতো জ্বলে ওঠা। ঠিক কী হয়েছিল ঘটনাটা?
আরও পড়ুন: পড়ুন বেবিকে লেখা শ্বেতার চিঠি