Advertisement
E-Paper

মটরশুঁটির ভুনা খিচুড়ি

সরস্বতী পুজো চলে এল। দোয়াতে দুধ-গঙ্গা জল, সরকাঠি, কুল, যবের শিস, আমের মুকুল, পলাশ, বাসন্তী রঙের গাঁদা ফুল। আর দুপুরবেলা পাঁচ রকমের ভাজা দিয়ে খিচুড়ি ভোগ, চাটনি, পায়েস। সরস্বতী পুজো চলে এল। দোয়াতে দুধ-গঙ্গা জল, সরকাঠি, কুল, যবের শিস, আমের মুকুল, পলাশ, বাসন্তী রঙের গাঁদা ফুল। আর দুপুরবেলা পাঁচ রকমের ভাজা দিয়ে খিচুড়ি ভোগ, চাটনি, পায়েস।

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ০২:১৩

উপকরণ

বাসমতী চাল ৪ কাপ

Advertisement

মটরশুঁটি এক কাপ

ভাজা মুগ ডাল ২ কাপ

আদা বাটা এক টেবিল চামচ

হলুদ গুঁড়ো ১ চা চামচ

জিরে গুঁড়ো ১ চা চামচ

কাঁচা লঙ্কা ৪-৫টা

এলাচ ৫টা

দারচিনি চার টুকরো

তেজ পাতা ৪টি

লবঙ্গ ৫টি

গোলমরিচ ৫টি

নুন স্বাদমতো

ঘি আধ কাপ

তেল পরিমাণ মতো

গরম জল ১২ কাপ

প্রণালী: মুগ ডাল ভেজে নিয়ে ভাল করে ধুয়ে ভিজিয়ে রাখুন ঘণ্টা দু’য়েক। চাল ধুয়ে ভিজিয়ে রাখুন কম করে আধ ঘণ্টা। কড়ায় ঘি ও তেল গরম করে এর মধ্যে তেজ পাতা ও অন্য গোটা মশলাগুলি একে-একে দিয়ে লঙ্কা দিন। আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে জল ছিটিয়ে নেড়ে নিন। এবার কষা মশলায় ডাল, চাল ও মটরশুঁটি দিয়ে মিনিট পাঁচেক নেড়ে গরম জল দিয়ে নুন-মিষ্টি স্বাদ মতো দিন। ঢাকা দিয়ে অল্প আঁচে রান্না করুন। জল টেনে নিলে কড়ার নীচে একটা তাবা বসিয়ে মৃদু আঁচে আরও মিনিট কুড়ি রান্না হতে দিন। গরমা-গরম পরিবেশনের সময় উপরে একটু গাওয়া ঘি ঢেলে দিলে ভাল হয়।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy