Advertisement
E-Paper

ইংল্যান্ড উড়ে যাওয়ার আগে করোনার টিকা নিলেন সস্ত্রীক অজিঙ্ক রহাণে

২৫ মে ভারতীয় দল মুম্বইয়ের একটি হোটেলে একজোট হয়ে নিভৃতবাসে চলে যাবে। ৮ দিনের এই নিভৃতবাসে সবার একাধিক বার করোনা পরীক্ষা করা হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মে ২০২১ ১৫:১৩
ভ্যাকসিন নিচ্ছেন অজিঙ্ক রহাণে।

ভ্যাকসিন নিচ্ছেন অজিঙ্ক রহাণে। ছবি - টুইটার

শনিবার করোনার টিকা নিয়ে নিলেন ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক অজিঙ্ক রহাণে ও তাঁর স্ত্রী রাধিকা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১ জুন রানির দেশে উড়ে যাবে ভারতীয় দল। এর আগে অবশ্য ২৫ মে ভারতীয় দল মুম্বইয়ের একটি হোটেলে একজোট হয়ে নিভৃতবাসে চলে যাবে। ৮ দিনের এই নিভৃতবাসে সবার একাধিক বার করোনা পরীক্ষা করা হবে। আর তাই আগেভাগে টিকা নিয়ে নিলেন এই মুম্বইকর। সেই ছবি নেট মাধ্যমে পোস্ট করেছেন রহাণে।

নেট মাধ্যমে রহাণে লিখেছেন, ‘আমি ও রাধিকা আজ টিকার প্রথম ডোজ নিয়ে নিলাম। এই টিকা শুধু নিজেদের জন্য নয়, আমাদের সমাজে থাকা অগনিত মানুষকে রক্ষা করার জন্য। আপনারাও টিকা নিন ও সুস্থ থাকুন। সবাইকে সুস্থ রাখুন।’

এর আগে চলতি সপ্তাহের বৃহস্পতিবার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন শিখর ধওয়ন। টিকা নিয়ে কোভিড যোদ্ধাদের কুর্নিশ জানিয়েছিলেন গব্বর।

Advertisement

India Indian Cricket team ajinkya rahane COVID-19 COVID-19 Vaccine ICC Test Cricket Championship ICC World Test Championship World Test Championship
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy