ইরানের হামলার মোকাবিলা করার ক্ষমতা কতটা রয়েছে আমেরিকার? তিন সেনার মৃত্যুর পরে পেন্টাগনের মনে কি একটু হলেও ভয় ধরেছে!
ইরানে শনিবার থেকে ইজ়রায়েলের সঙ্গে মিলে হামলা চালাচ্ছে আমেরিকা। পাল্টা হামলা চালাচ্ছে তেহরানও। পশ্চিম এশিয়ার যে সব দেশে আমেরিকার সেনাঘাঁটি রয়েছে, সেখানে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালাচ্ছে তারা। তাতে ইতিমধ্যে তিন জন মার্কিন জওয়ান প্রাণ হারিয়েছেন। সে কথা স্বীকার করে নিয়েছে আমেরিকা। তার পরেই দেশবাসীর একাংশের মনে প্রশ্ন উঠছে, নিজের বাহিনীকে রক্ষা করতে কতটা সমর্থ পেন্টাগন।
‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এর প্রতিবেদন বলছে, এই নিয়ে পেন্টাগন বা সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র কোনও মন্তব্য করতে চাননি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিহত তিন জওয়ানের পরিবারকে সমবেদনা জানিয়ে বলেছেন, আগামী দিনে প্রাণ হারাতে পারেন আরও জওয়ান। তবে এ-ও জানিয়েছে, তিন থেকে চার সপ্তাহ চলতে পারে এই অভিযান।
আরও পড়ুন:
সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আমেরিকা ইতিমধ্যে ইরান এবং তার সহযোগী দেশে ১০০০-এর বেশি লক্ষ্যবস্ততে হামলা চালিয়েছে। যুদ্ধজাহাজ, ডুবোজাহাজ, ক্ষেপণাস্ত্র সাইট, যোগাযোগের মাধ্যম, ইরানিয়ার রেভলিউশনারি গার্ডের কমান্ড এবং কন্ট্রোল সেন্টার ধ্বংস করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন সামরিক কর্তা ‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এর কাছে এই পদক্ষেপকে ‘আগ্রাসী’ বলেই বর্ণনা করেছেন। তিনি দাবি করেছেন, দু’দিনের অভিযানে ইরানের ক্ষেপণাস্ত্র হানার ক্ষমতা অনেকটাই নির্মূল করা হয়েছে। ওই সংবাদ মাধ্যম জানিয়েছে, সামরিক কর্তার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার এক্তিয়ার নেই বলেই নাম প্রকাশ করেননি।
কিন্তু মার্কিন প্রশাসনেরই এক আধিকারিক জানিয়েছেন, আমেরিকা শুধু যে মেরেছে, তা নয়। মারও খেয়েছে। শনিবার সারা রাত ধরে ডজন ডজন ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করেছে আমেরিকার বাহিনী। তাঁর কথায়, ‘‘ইরান পূর্ণাঙ্গ ভাবে ঝাঁপিয়ে পড়েছে।’’ তারা শুধু সামরিক ঘাঁটি নয়, পশ্চিম এশিয়ার অসামরিক এলাকায়ও হামলা করছে। সেই ক্ষেপণাস্ত্রের নিয়ন্ত্রণ, নির্দেশ এখন ভাবাচ্ছে আমেরিকাকে। ওই আধিকারিক জানিয়েছেন, রবিবার আমেরিকার প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগনে একাংশ উদ্বিগ্ন হয়ে ওঠেন। তাঁদের আশঙ্কা তৈরি হয়, পরিস্থিতি হয়তো হাতের বাইরে চলে যেতে পারে। তাঁর কথায়, ‘‘মেজাজ ছিল তীব্র এবং সন্ত্রস্ত।’’
ওই আধিকারিক ‘দ্য ওয়াশিংটন পোস্ট’-কে জানান, মার্কিন প্রতিরক্ষা দফতরের কর্তাদের একাংশ মনে করেন, এই সংঘাত এখনই শেষ হওয়ার নয়। সে ক্ষেত্রে আমেরিকার আকাশ প্রতিরক্ষা সামগ্রিতে টান পড়তে পারে। তাঁর মতে, এখন পুরো সেনাশক্তি প্রয়োগ করেনি আমেরিকা। তবে আকাশ প্রতিরক্ষা সামগ্রী যত মজুত ছিল, তা জড়ো করে ফেলেছে। সূত্রের খবর, ইরানের ছোড়া এক-একটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে দু’ থেকে তিনটি ইন্টারসেপ্টর বা প্রতিরোধী প্রযুক্তি খরচ হয়ে যাচ্ছে।
আরও পড়ুন:
হাউস আর্মড সার্ভিস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট প্রতিনিধি অ্যাডাম স্মিথ জানান, এই অভিযান আমেরিকাকে ভবিষ্যতে যুদ্ধাস্ত্রের রসদ বাড়াতে বাধ্য করবে। স্মিথের কথায়, ‘‘তা বলে ভাববেন না, আমেরিকা ইরানকে বলবে, আর যুদ্ধ টানতে পারছি না। আমাদের যথেষ্ট রসদ নেই। তবে ভবিষ্যতে প্রতিরক্ষা ব্যবস্থা বিস্তৃত করতে হবে।’’
প্রসঙ্গত, প্রেসিডেন্টের শীর্ষ সামরিক উপদেষ্টা জেনারেল ড্যান কেন হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, যুদ্ধাস্ত্র মজুতে ঘাটতি দেখা দিতে পারে। আমেরিকার সহযোগী দেশগুলির থেকে সেনা সাহায্য তেমন না-ও মিলতে পারে। সে ক্ষেত্রে ইরানে অভিযান চালালে তা সেনার জন্য ঝুঁকির হতে পারে।
সূত্র বলছে, পশ্চিম এশিয়ায় আমেরিকার বিস্তীর্ণ গোলা, বারুদ, ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। ন’টি ধ্বংসকারী প্রযুক্তি রয়েছে, যা ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে পারে। কিন্তু ইরানের শাহেদ ড্রোন অনেক নিচু দিয়ে চলে। ফলে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা তাকে আটকাতে পারে না। তাতেই সমস্যায় পড়ছে মার্কিন সেনা। মার্কিন প্রশাসনের একাংশ মনে করছে, সে কারণেই ট্রাম্প আগেভাগে জানিয়ে দিয়েছেন, আগামী দিনে প্রাণহানি হতে পারে আরও মার্কিন জওয়ানের। যুদ্ধে যা হয়ে থাকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
‘চুক্তি পছন্দ না হলে ইরানে ফের বোমা ফেলব’, যুদ্ধবিরতি চুক্তি সইয়ের দু’দিন আগে জি৭ শীর্ষবৈঠকে নয়া সুর ট্রাম্পের
-
আলো নিবিয়ে, ট্র্যাকার বন্ধ করে হরমুজ় অতিক্রম! ইরানি কায়দাতেই তেহরানের কোটি কোটি ব্যারেল তেল লুট করেছে আমেরিকা?
-
লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইজ়রায়েল, মৃত অন্তত চার! ট্রাম্পের হুঁশিয়ারিই কি সার? শান্তিচুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
-
শুরুতেই ভিন্ন সুর ইজ়রায়েলের, পরমাণু প্রকল্প, হরমুজ় ঘিরেও ধোঁয়াশা! স্বস্তির চেয়ে চ্যালেঞ্জই বেশি ট্রাম্প-ইরান শান্তিচুক্তিতে
-
সুবিধাবাদী নীতিতে সাপ-ব্যাঙ দু’পক্ষকেই ‘চুমু’ খেয়ে আঙুল ফুলে কলাগাছ! ‘আম-ছালা’ দুই-ই হারিয়ে এখন কাঁদছে ধনকুবের আরব রাষ্ট্র