Advertisement
E-Paper

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ফেরা নিয়ে অনিশ্চয়তা, যুদ্ধের জেরে পিছিয়ে যেতে পারে পাকিস্তান সিরিজ়

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম তুলে নিয়েছিল বাংলাদেশ। বিশ্বকাপের পর ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে সাদা বলের সিরিজ় হওয়ার কথা তাদের। কিন্তু আমেরিকা-ইরান যুদ্ধের জেরে সেই সিরিজ় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ২১:১৬
cricket

বাংলাদেশ ক্রিকেট দল। — ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম তুলে নিয়েছিল বাংলাদেশ। বিশ্বকাপের পর ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে সাদা বলের সিরিজ় হওয়ার কথা তাদের। কিন্তু আমেরিকা-ইরান যুদ্ধের জেরে সেই সিরিজ় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা না হলেও, আগামী কয়েক দিনে পরিস্থিতি স্বাভাবিক না হলে সিরিজ় পিছিয়ে যেতে পারে।

আগামী ৯ মার্চ ঢাকায় পৌঁছনোর কথা পাকিস্তানের। ১১, ১৩ এবং ১৫ মার্চ মীরপুর তিনটি এক দিনের ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। কিন্তু যাতায়াতে নিষেধাজ্ঞার জেরে নির্দিষ্ট সময়ে পাকিস্তানের বাংলাদেশ যাত্রা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘জিয়ো নিউজ়’ জানিয়েছে, আঞ্চলিক সমস্যার কারণে এই সফর অনিশ্চিত হয়ে পড়েছে। পাকিস্তান বোর্ডের সূত্রকে উদ্ধৃত করে তাদের দাবি, আগামী কয়েক দিনে যাতায়াত এবং নিরাপত্তা নিয়ে ঝুঁকি না কমলে পাকিস্তানের পক্ষে বাংলাদেশে যাওয়া সম্ভব নয়।

বাংলাদেশ বোর্ডের ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান নাজমুম আবেদিন জানিয়েছেন, পাকিস্তানের ক্রিকেট বোর্ডের পরিকল্পনা বদলের ব্যাপারে তাঁরা অন্ধকারে। আবেদিনের কথায়, “ওরা যদি এ দেশে না আসতে পারে তা হলে আমাদের কিছু করার নেই। তবে এখনও পর্যন্ত পিসিবি-র থেকে কোনও বার্তা পাইনি আমরা।” তাঁর আশ্বাস, নিরাপদে সিরিজ় আয়োজন করতে তৈরি বাংলাদেশ।

এই সিরিজ় পিছিয়ে গেলে বা বাতিল হলে তা বাংলাদেশের কাছে ধাক্কা। টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার কারণে এই সিরিজ়‌ের মাধ্যমেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের কথা ছিল বাংলাদেশ। সিরিজ় না হলে ধাক্কা লাগবে এক দিনের বিশ্বকাপের প্রস্তুতিতেও।

Bangladesh Cricket Pakistan Cricket BCB PCB
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy