আইপিএলের প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে হলে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জিততেই হত রাজস্থান রয়্যালসকে। প্রথমে ব্যাট করে ২২০ রান করেছিল লখনউ। তাতে চিন্তায় পড়ে গিয়েছিলেন রাজস্থানের কোচ কুমার সঙ্গকারা। কিন্তু বৈভব সূর্যবংশীর ৩৮ বলে ৯৩ রানে ভর করে জিতেছে রাজস্থান। ১০ ছক্কার সেই ইনিংসের আগে কোচকে বৈভব কী বলেছিল, তা জানা গেল।
রাজস্থানের ম্যানেজার রোমি ভিন্ডারকে দেওয়া এক সাক্ষাৎকারে সঙ্গকারার সঙ্গে তার কী কথা হয়েছিল, তা ফাঁস করেছে বৈভব। জানিয়েছে, ব্যাট করতে নামার আগে আত্মবিশ্বাসী ছিল সে। বৈভব বলেছে, “২-৩টে ম্যাচ ভাল খেলতে পারছিলাম না। হারছিলাম। তাই সকলে চাপে পড়ে গিয়েছিল। লখনউ ম্যাচে ব্যাট করতে নামার আগে যখন প্যাড পড়ছিলাম, তখন কোচ স্যরকে দেখে বোঝা যাচ্ছিল, খুব চিন্তায় আছেন। কিন্তু আমার আত্মবিশ্বাস ছিল। মনে হচ্ছিল, এই ম্যাচে রান করব।”
নামার আগে কোচকে আস্বস্ত করেছিল বৈভব। সে বলেছে, “ওঁর কাছে গিয়ে বললাম, হয়ে যাবে। এই উইকেটে খুব বড় লক্ষ্য নয়। চিন্তা করবেন না। আমরা জিতব।” নিজের কথা রেখেছে বৈভব। তার ইনিংসে ভর করেই জিতেছে রাজস্থান। আইপিএলের প্লে-অফে ওঠার সুযোগ তাদের নিজেদের হাতেই রয়েছে। শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাতে পারলেই চতুর্থ দল হিসাবে প্লে-অফে উঠবে রাজস্থান।
আরও পড়ুন:
চলতি আইপিএলে ১৩ ম্যাচে ৫৭৯ রান করেছে বৈভব। ৪৪.৫৪ ও ১৩৬.৩২ স্ট্রাইক রেটে রান করেছে সে। একটি শতরান ও তিনটি অর্ধশতরান করেছে বৈভব। লখনউ ম্যাচে আর ৭ রান করলে মরসুমে দ্বিতীয় শতরান হত তার। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার হিসাবে আইপিএলে প্রথম বার কেউ এক মরসুমে ৫০০ রানের বেশি করেছে। কমলা টুপির তালিকায় এখন সকলের উপরে রয়েছে বৈভব।
এই মরসুমে ৫৩টি ছক্কা মেরেছে বৈভব। আইপিএলের এক মরসুমে সবচেয়ে বেশি ছক্কা মারার তালিকায় ভারতীয় ব্যাটারদের মধ্যে শীর্ষে সে। সব মিলিয়ে শীর্ষে ক্রিস গেল। ২০১২ সালে ৫৯টি ছক্কা মেরেছিলেন তিনি। অর্থাৎ, আর সাতটি ছক্কা মারলেই গেলকে টপকে যাবে বৈভব। সেই সুযোগ রয়েছে ১৫ বছরের ক্রিকেটারের সামনে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী