Advertisement
E-Paper

ডায়মন্ড কোচ অমল দত্ত প্রয়াত

চলে গেলেন অমল দত্ত। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন বার্ধক্যজনিত রোগে। বয়স হয়েছিল ৮৬ বছর। রেখে গেলেন স্ত্রী, ছেলে ও মেয়ের পরিবারকে। প্রথম জীবনে খেলেছেন ইস্টবেঙ্গলে। খেলেছেন সন্তোষ ট্রফি। দেশের হয়েও খেলেছেন। তবে ফুটবলারের চেয়ে তাঁকে কোচ হিসাবেই মনে রাখবে ময়দান। ইস্টবেঙ্গলের হয়ে রোমানিয়া-রাশিয়া সফর করেন পাঁচের দশকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুলাই ২০১৬ ২১:৪৮

চলে গেলেন অমল দত্ত। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন বার্ধক্যজনিত রোগে। বয়স হয়েছিল ৮৬ বছর। রেখে গেলেন স্ত্রী, ছেলে ও মেয়ের পরিবারকে। রবিবার রাত সওয়া ৮টা নাগাদ মৃত্যু হয় তাঁর। সোমবার সকাল ১০টায় তাঁর মরদেহ রবীন্দ্রসদনে নিয়ে যাওয়া হবে। সেখানে তাঁকে শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রথম জীবনে খেলেছেন ইস্টবেঙ্গলে। খেলেছেন সন্তোষ ট্রফি। দেশের হয়েও খেলেছেন। তবে ফুটবলারের চেয়ে তাঁকে কোচ হিসাবেই মনে রাখবে ময়দান। ইংল্যান্ড থেকে কোচিংয়ের ডিগ্রি নিয়ে শুরু করেন কোচিং জীবন। ময়দানে ডায়মন্ড সিস্টেমের জনক বলা হয় তাঁকে। কোচ হিসাবে চূড়ান্ত সফল অমলবাবু কোচ ছিলেন তিন প্রধানেরই। ক্লাবকে দিয়েছেনে একাধিক ট্রফি। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ময়দানের প্রাক্তন এবং বর্তমান ফুটবলাররা।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy