লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে রান পেল না বৈভব সূর্যবংশী। তা-ও আইপিএলে একটি নজির গড়ে ফেলল ১৫ বছরের ব্যাটার। বুধবার ৮ রানের ইনিংসেই প্রথম ব্যাটার হিসাবে ইতিহাস গড়েছে বৈভব। দ্রুততম ৫০০ রান করার নজির এখন তার দখলে।
লখনউ ম্যাচে আইপিএলে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেছে বৈভব। এই ম্যাচের আগে আইপিএলে তার রান ছিল ৪৯৮। এ দিন ২ রান করে মাইলফলক স্পর্শ করে বৈভব। আইপিএলে ৫০০ রান করতে বৈভব খেলেছে ২২৭ বল। তাতেই তৈরি হয়েছে ইতিহাস। আইপিএলে প্রথম ক্রিকেটার হিসাবে ২৫০টির কম বল খেলে ৫০০ রান পূর্ণ করল বিহারের কিশোর।
বৈভবের আগে আইপিএলে সবচেয়ে কম বলে ৫০০ রান করার নজির ছিল গ্লেন ম্যাক্সওয়েলের। ২৬০ বলে এই মাইলফলক স্পর্শ করেছিলেন অস্ট্রেলীয় অলরাউন্ডার। তাঁর রেকর্ড ভেঙে দিল বৈভব। এই তালিকায় যুগ্ম ভাবে তৃতীয় স্থানে থাকলেন পঞ্জাব কিংসের প্রিংয়াশ আর্য এবং বীরেন্দ্র সহবাগ। তাঁরা ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেছিলেন ২৮০টি বল খেলে। তালিকায় পঞ্চম স্থানে মুম্বই ইন্ডিয়ান্সের নমন ধীর। তিনি আইপিএলে ৫০০ রান পূর্ণ করেন ২৮৩ বল খেলে।
আরও পড়ুন:
গত মরসুমে প্রথম আইপিএল খেলে বৈভব। সে বার রাজস্থানের হয়ে ২৫২ রান করে। প্রথম বছরে ১৪ বছরের বৈভবের স্ট্রাইক রেট ছিল ২০৬.৫৬।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী