Advertisement
E-Paper

এশীয়-মঞ্চে সেরা বাংলার মেয়ে, ভাঙল প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নের নজির

ইতিহাস গড়ল রেজওয়ানা মল্লিক হিনা। এশিয়ার যুব অ্যাথলেটিক্সে ৪০০ মিটার বিভাগে সোনা জিতেছে সে। শুধু তাই নয়, ভেঙে দিয়েছে আট বছরের পুরনো মিট রেকর্ড।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৩ ২২:৪৬
Rezoana Mallick Heena

১৬ বছরের এই কিশোরীর বাড়ি বাংলার নদীয়ায়। — নিজস্ব চিত্র

ইতিহাস গড়ল রেজওয়ানা মল্লিক হিনা। এশিয়ার যুব অ্যাথলেটিক্সে ৪০০ মিটার বিভাগে সোনা জিতেছে সে। শুধু তাই নয়, ভেঙে দিয়েছে আট বছরের পুরনো মিট রেকর্ড, যা একসময় গড়েছিলেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন সালওয়া ইদ নাসের। শুক্রবার উজবেকিস্তানের তাসখন্দে এই নজির গড়েছে হিনা।

১৬ বছরের এই কিশোরীর বাড়ি বাংলার নদীয়ায়। বেঙ্গালুরুর অর্জুন অজয়ের কাছে কোচিং নেয় সে। ৪০০ মিটার দৌড়তে সময় নিয়েছে ৫২.৯৮ সেকেন্ড। নাসের নজির গড়েছিলেন ৫৩.০২ সেকেন্ডে। এই মুহূর্তে অনূর্ধ্ব-১৮ মহিলা বিভাগে দ্রুততম দৌড়বিদ হিনাই। দ্রুততম ভারতীয়ও সে। ভারতীয়দের মধ্যে সে ভেঙেছে এশিয়াডে প্রাক্তন রুপোজয়ী জিসনা ম্যাথুর (৫৩.১৪ সেকেন্ড) নজির।

এ দিকে, মেয়েদের ১০০ মিটারে রুপো জিতেছে তামিলনাড়ুর অবিনায়া রাজরাজন। ১১.৮২ সেকেন্ড সময় করেছে সে। ছেলেদের বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছে স্প্রিন্ট হার্ডলার বিনোদকুমার গোন্দ এবং বাবেন্দ্র সিংহ (১০ হাজার মিটার রেস ওয়াক, ৪৩:১৬.৯৫ মিনিট)।

Sprinter Bengal Girl
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy