Advertisement
E-Paper

টুকরো খবর

উইম্বলডন ফাইনালে নোভাক জকোভিচের কাছে হারের শোধ তুললেন রজার ফেডেরার। পরের সাক্ষাতেই। সাংহাই মাস্টার্স সেমিফাইনালে ৬-৪, ৬-৪ জিতে। ফেডেরার খেলবেন প্রথম বার মাস্টার্স ফাইনালে ওঠা ফ্রান্সের গিলেস সিমোনের সঙ্গে। তার আগে ৩৩ বছরের সুইস কিংবদন্তি ছ’বছরের ছোট, বিশ্বের এক নম্বর জকোভিচের বিরুদ্ধে দেড় ঘণ্টার স্ট্রেট সেট জয়ে প্রায় নিঁখুত খেললেন।

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৪ ০২:৩৭

জোকার বধ রজারের
সংবাদ সংস্থা • সাংহাই


ছবি রয়টার্স

উইম্বলডন ফাইনালে নোভাক জকোভিচের কাছে হারের শোধ তুললেন রজার ফেডেরার। পরের সাক্ষাতেই। সাংহাই মাস্টার্স সেমিফাইনালে ৬-৪, ৬-৪ জিতে। ফেডেরার খেলবেন প্রথম বার মাস্টার্স ফাইনালে ওঠা ফ্রান্সের গিলেস সিমোনের সঙ্গে। তার আগে ৩৩ বছরের সুইস কিংবদন্তি ছ’বছরের ছোট, বিশ্বের এক নম্বর জকোভিচের বিরুদ্ধে দেড় ঘণ্টার স্ট্রেট সেট জয়ে প্রায় নিঁখুত খেললেন। এটিপি ট্যুর পয়েন্টে রাফায়েল নাদালকে তিন নম্বরে ঠেলে দিয়ে দ্বিতীয় স্থানেও উঠে এলেন। জোকারের বিরুদ্ধে রজারের এটা ৩৬তম সাক্ষাতে ১৯তম জয়। চলতি বছরেও দু’জনের পাঁচ সাক্ষাতে ফেডেরার ৩-২ এগিয়ে। চিনে ২৮ ম্যাচ পরে জকোভিচ প্রথম হারলেন। এ দিকে, বোপান্না-মার্জিয়া জুটিকে সেমিফাইনালে হারিয়ে ব্রায়ান ভাইরা পেশাদার ট্যুরের ন’টি মাস্টার্স খেতাব জয়ের রেকর্ডের থেকে এক ম্যাচ দূরে। অন্য দিকে, বোপান্না ২০১৫-র শুরুতে বিশ্বের চার নম্বর ডাবলস তারকা ড্যানিয়েল নেস্টরকে নিয়ে খেলবেন চূড়ান্ত করে ফেললেন।

মৌমার জাতীয় খেতাব
সংবাদ সংস্থা • ইনদওর

মৌমা দাস অনেক দিন পর জাতীয় পর্যায়ে সফল হলেন। ৩১ বছরের মৌমা মধ্যাঞ্চল জাতীয় র‌্যাঙ্কিং টিটি-তে চ্যাম্পিয়ন হলেন পৌলমী ঘটক, অঙ্কিতা দাসদের মতো বাংলার তারকাদের হারিয়ে। কোয়ার্টার ফাইনালে বহু দিনের বন্ধু পৌলমীকে ৪-১ গেমে হারানোর পর সেমিফাইনালে অঙ্কিতাকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মৌমা হারান ৪-৩ গেমে। ফাইনালে মৌমা তাঁর পিএসপিবি সতীর্থ পূজা সহস্রবুধেকে হারান ফের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৪-৩ গেমে। পূজা সেমিফাইনালে হারিয়েছিলেন মৌমা-পৌলমীদের পরের প্রজন্মের বাংলার উঠতি প্রতিভা সুতীর্থা মুখোপাধ্যায়কে।


আজ শুরু ‘ইন্ডিয়ান সুপার লিগ’। আলোর সাজে উজ্জ্বল যুবভারতীতে
চলছে উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া। শনিবার সন্ধ্যায়। ছবি: দেশকল্যাণ চৌধুরী

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy