Advertisement
E-Paper

টুকরো খবর

শেষ মুহূর্তে জন গুসেনের গোলে ঘরের মাঠে জয় পেল পুণে এফসি। সোমবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১-০ হারাল নর্থইস্ট ইউনাইটেড এফসিকে। মুম্বই সিটি এফসি আর দিল্লি ডায়নামোসের বিরুদ্ধে নজরকাড়া পারফর্ম করা নর্থইস্ট এ দিন বলের দখল রাখলেও বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি ডেভিড ত্রেজেগুয়েকে তুলে ডুডুকে নামিয়েই বাজিমাত করেন পুণের কোচ ফ্রাঙ্কো কলম্বা। এই জয়ের পর পাঁচ ম্যাচে সাত পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এল পুণে। নর্থ সিটি এফসি ছ’ম্যাচে আট পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই রইল।

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৪ ০১:৩৫

জিতল পুণে

চ্যাম্পিয়ন্স লিগ

চলতি মরসুমে ২০ গোল হয়ে গিয়েছে। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে রোনাল্ডোর রিয়াল মাদ্রিদ নামছে লিভারপুলের বিরুদ্ধে। ফুটবল মহল দেখার অপেক্ষায়, মেসির আগে তিনি রাউলের চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ভাঙতে পারেন কি না। তবে রোনাল্ডো এ দিন হাল্কা মেজাজেই ছিলেন। নিজের অন্তর্বাস কোম্পানির এক বছর পূর্তিতে অভিনব কেক খাওয়ার ছবি টুইট করলেন সিআর সেভেন।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy