Advertisement
E-Paper

ফের হার ও বিদায়, অলিম্পিক্সের কয়েক মাস আগেও ছন্দহীন সিন্ধু, শ্রীকান্ত

বিডব্লিউএফ ওয়ার্ল্ড ফাইনালসের টানা দ্বিতীয় ম্যাচেও হেরে গেলেন সিন্ধু। হেরে গিয়েছেন কিদম্বি শ্রীকান্তও।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২১ ১৯:৫২
গতবারের অলিম্পিক্সে রানার্স হয়েছিলেন সিন্ধু। ফাইল ছবি

গতবারের অলিম্পিক্সে রানার্স হয়েছিলেন সিন্ধু। ফাইল ছবি

আর কয়েক মাস পরেই অলিম্পিক্স। কিন্তু পি ভি সিন্ধুর ফর্ম মোটেই আশার আলো দেখাচ্ছে না ভারতের জন্য। বিডব্লিউএফ ওয়ার্ল্ড ফাইনালসের টানা দ্বিতীয় ম্যাচেও হেরে গেলেন সিন্ধু। হেরে গিয়েছেন কিদম্বি শ্রীকান্তও। টানা দু’ম্যাচে হারের জেরে দু’জনের কারওরই সেমিফাইনাল খেলা হবে না।

তাইল্যান্ডের রাতচানক ইন্তাননের কাছে ১৮-২১, ১৩-২১ গেমে হেরেছেন সিন্ধু। শ্রীকান্ত হারেন চিনা তাইপেইয়ের জু ওয়েই ওয়াংয়ের কাছে ২১-১৯, ৯-২১, ১৯-২১ গেমে। প্রথম গেমে অনায়াসে জিতলেও কোর্ট বদলানোর পর দ্বিতীয় গেমে কার্যত আত্মসমর্পণ করেন তিনি। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন তৃতীয় সেটে। কিন্তু প্রতিপক্ষ খেলোয়াড় সুযোগ দেননি।

দু’জনকেই সেমিফাইনালে উঠতে গেলে তাকিয়ে থাকতে হত বাকি প্রতিপক্ষদের দিকে। কিন্তু তাঁরা অনায়াসে জেতায় দুই ব্যাডমিন্টন খেলোয়াড়ই সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছেন। গ্রুপ বি-তে সবার নিচে রয়েছেন সিন্ধু। শ্রীকান্ত রয়েছেন তৃতীয় স্থানে। প্রথম দু’জন যোগ্যতা অর্জন করেছেন।

badminton kidambi srikanth PV Sindhu BWF World Tour Finals
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy