শেষ ওভারে ১০ রান আটকাতে হবে। ম্যাচ জেতানোর জন্য কাকে বেছে নেবে? প্রাক্তন সতীর্থ ডেল স্টেনকে এই প্রশ্নই করেছিলেন এবি ডিভিলিয়ার্স। দু’জনে একজন বোলারের নামই বেছে নিয়েছেন। তিনি একজন ভারতীয়। নাম বুঝে নেওয়ার জন্য পুরস্কার নেই। তিনি জসপ্রীত বুমরাহ।
ডিভিলিয়ার্সের ইউটিউব অনুষ্ঠানে হাজির হয়েছিলেন স্টেন। সেখানেই দক্ষিণ আফ্রিকার প্রাক্তন জোরে বোলারকে ডিভিলিয়ার্স জিজ্ঞাসা করেছিলেন, “শেষ ওভারে ১০ রান বাঁচানোর জন্য কোন বোলারকে বেছে নেবে?” একটুও না ভেবে স্টেন বলেন, “জসপ্রীত বুমরাহ। শেষ ওভারে ১০ রান আটকানোর জন্য দু’জনের নামই আমার মাথায় আসছে। হয় (লাসিথ) মালিঙ্গা অথবা বুমরাহ।” ডিভিলিয়ার্স বলেন, “আমিও নিশ্চিত ভাবে বুমরাহকে বেছে নিতাম।”
এর পর স্টেনকে জিজ্ঞাসা করা হয়, এক ওভারে ১৫ রান নিয়ে ম্যাচ জেতাতে হবে। সেখানে ডিভিলিয়ার্সের নামই বেছে নিয়েছেন স্টেন। বলেছেন, “আমি একটুও বাড়িয়ে বলতে চাইছি না। কিন্তু এ রকম পরিস্থিতি হলে তোমাকেই বেছে নিতাম। কারণ তুমি বিশ্বের সেরা। সে দিনই পার্লে তোমার খেলা দেখলাম। যদি এখনও দক্ষিণ আফ্রিকার তোমাকে দরকার হয় এবং শেষ ওভারে ১৫ রান লাগে জিততে, তা হলে আমি ডিভিলিয়ার্সকে বেছে নেব।”
ডিভিলিয়ার্স নিজে অবশ্য অন্য এক ক্রিকেটারের নাম নিয়েছেন। তিনি ল্যান্স ক্লুজ়নার। দু’দশক আগে যিনি প্রোটিয়াদের ম্যাচ জেতাতে সিদ্ধহস্ত ছিলেন। ডিভিলিয়ার্সের কথায়, “ফিনিশিংয়ের জন্য আমি ল্যান্স ক্লুজ়নারকে বেছে নেব। নিজের সেরা দিনে আপনি যদি ইয়র্কার দেন, ও সেটাকে মাঠের বাইরে পাঠিয়ে দেবে। অথবা চার মেরে দেবে। আপনি অবাক হয়ে ভাববেন, একটা ইয়র্কারে ও কী ভাবে এই শটটা খেলল?”
স্টেন আবার ক্লুজ়নারের তুলনা করেছেন মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে। বলেছেন, “ধোনিও ঠিক এ রকম। আপনি ওকে একটা ভুল ইয়র্কার দিলে পর ক্ষণে বলটা মাঠের বাইরে পাঠিয়ে দেবে।”
আরও পড়ুন:
দুই প্রোটিয়া ক্রিকেটারের কথায় উঠে এসেছে বৈভব সূর্যবংশীও। স্টেনকে জিজ্ঞাসা করা হয়, কোন ক্রিকেটারের উপর তিনি ১০ লক্ষ ডলার বিনিয়োগ করবেন, যে পাঁচ বছর পর ১০০, ২০০ কোটি টাকা ফেরত দেবে? স্টেন বলেন, “১৪ বছরের একটা ছেলে, সূর্যবংশী। ও আমাদের বিশ্বের ধনীতম মানুষ বানিয়ে দিতে পারে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের