টি-টোয়েন্টি বিশ্বকাপে সহযোগী সদস্য দেশগুলি নজর কেড়েছে। আমেরিকা, নেদারল্যান্ডস, ইটালির খেলা মন জয় করেছে সমর্থকদের। প্রতিটি দলেই কোনও না কোনও ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার খেলেছেন। বিশ্বকাপের মাঝেই সেই ক্রিকেটারদের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে তিনি ‘ভারতীয়তা’র গুরুত্ব তুলে ধরে জানিয়েছেন, তাঁরা যেখানেই যান না কেন, ‘মাতৃভূমি’র সঙ্গে একটা শক্ত বন্ধন রাখেন এবং ‘কর্মভূমি’র উন্নতিতে অবদান রাখেন। জীবনে খেলাধুলোর গুরুত্বের কথা উল্লেখ করেছেন মোদী।
প্রধানমন্ত্রী বলেছেন, “এখন নিশ্চয়ই আপনারা সকলে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ দেখছেন। আমি নিশ্চিত ম্যাচ দেখার সময় কোনও ক্রিকেটার আপনার চোখে পড়েছে। হয়তো তিনি অন্য দেশের জার্সি পরে খেলছেন। কিন্তু তাঁর নাম শুনে বুঝতেই পারছেন তিনি আমাদেরই দেশের। এই মুহূর্ত কিছুটা হলেও আনন্দ দেয়। কারণ তিনি ভারতীয় বংশোদ্ভূত কিন্তু তাঁর তার পরিবার যেখানে রয়েছে, তিনি সেই দেশের হয়ে খেলছেন।”
মোদী উল্লেখ করেছেন, কানাডা দলে সবচেয়ে বেশি ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার রয়েছেন। তিনি এ-ও জানান, সে দলের অধিনায়ক দিলপ্রীত বাজওয়ার জন্ম পঞ্জাবের গুরদাসপুরে। নবনীত ঢালিওয়াল চণ্ডীগড়ের ছেলে। এ ছাড়া হর্ষ ঠাকের এবং শ্রেয়স মোব্যার কথা উল্লেখ করেছেন।
আরও পড়ুন:
মোদী বলেছেন, “আমেরিকা দলে অনেক ক্রিকেটার রয়েছেন যাঁরা ভারতের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন। মোনাঙ্ক পটেল খেলেছেন গুজরাতের অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-১৮ দলের হয়ে। মুম্বইয়ের সৌরভ, হরমীত সিংব এবং দিল্লির মিলিন্দ কুমার সকলেই আমেরিকার খেলা নিয়ে গর্বিত।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের