টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে নামার আগে ভারতের জোড়া চিন্তা অভিষেক শর্মা এবং বরুণ চক্রবর্তীর ফর্ম। টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর ব্যাটার এবং বোলার, দু’জনেই দাগ কাটতে পারছেন না। ফাইনালের আগের দিন দু’জনেই হালকা অনুশীলন করেছেন। সঞ্জু স্যামসনকে দেখা গিয়েছে ব্যাট না করে ফুটবল খেলতে।
ম্যাচের আগের দিন মাত্র কয়েকজন ক্রিকেটারই হাজির হয়েছিলেন অনুশীলনে। তাঁরা হলেন হার্দিক পাণ্ড্য, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, অক্ষর পটেল, মহম্মদ সিরাজ, অভিষেক শর্মা, রিঙ্কু সিংহ এবং তিলক বর্মা। দর্শকাসনে হাজির ছিলেন অভিষেকের বাবা রাজকুমার।
‘রেভস্পোর্টজ়’-এর প্রতিবেদন অনুযায়ী, অভিষেক এবং কোচ গৌতম গম্ভীরকে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা গিয়েছে। প্রায় ৩০-৪০ মিনিট কথা হয়েছে দু’জনের। ফর্মে না থাকলেও গোটা বিশ্বকাপে অভিষেকের পাশে থেকেছে দল। ফাইনালেও তাঁরই খেলার সম্ভাবনা। গম্ভীর হয়তো ফাইনালের আগে প্রয়োজনীয় উপদেশ দিয়েছেন দলের ওপেনারকে। পরে ব্যাট করতে নেমে একাধিক বার বরুণের বলে পরাস্ত হয়েছেন অভিষেক।
ম্যাচের আগের দিন হালকা অনুশীলনই করেছে গোটা দল। বুমরাহকে দেখা গিয়েছে নির্দিষ্ট অঞ্চলে বার বার বল ফেলতে। অক্ষর তাঁর পাশের নেটেই বল করেছেন। অভিষেক এবং তিলক স্পিন এবং পেস, দু’টির বিরুদ্ধেই নেটে ব্যাট করেছেন। সঞ্জু ব্যাটই করেননি। তিনি ফুটবল খেলে গা ঘামিয়েছেন।
বাঁ হাতি ব্যাটারদের দেখা গিয়েছে বেশি করে স্পিন খেলতে। বিশেষ করে ঈশান কিশনকে। তিনি ওয়াশিংটন সুন্দরের বল বার বার গ্যালারিতে খেলেছেন। চেষ্টা করেছেন সুইপ করার। রিঙ্কু সিংহ স্লগ-সুইপ অনুশীলন করেছেন। তিলক কভারের উপর দিয়ে বেশির ভাগ শট খেলেছেন। নিউ জ়িল্যান্ডের দুই অফস্পিনার কোল ম্যাকঞ্চি এবং গ্লেন ফিলিপস ভারতকে চাপে ফেলতে পারেন। ডানহাতিদের বিরুদ্ধে সফল রাচিন রবীন্দ্র এবং মিচেল স্যান্টনার। এই চার অফস্পিনারের কথা ভেবে বিশেষ অনুশীলন করেছে ভারত।
আরও পড়ুন:
অধিনায়ক সূর্যকুমার যাদবের অনেকটা সময় গিয়েছে ফোটোসেশন করতে। এর পর তিনি গিয়ে পিচ দেখেন। পরে স্পিনারদের বিরুদ্ধে ব্যাট করেন। গম্ভীরের সঙ্গে কথা বলার পর অভিষেক ব্যাট করেন ব্যাটিং কোচ সীতাংশু কোটাকের পর্যবেক্ষণে। পেসারদের বলে মাটি ঘেঁষা শট খেলেছেন। শেষের দিকে তিনি নেট বোলারদের বিরুদ্ধে আগ্রাসী শট খেলেন।
নিউ জ়িল্যান্ড ভাবছে বুমরাহকে নিয়ে। টিম সেইফার্ট দলের থ্রোডাউন বিশেষজ্ঞ বার বার বলেছেন তাঁর কনুই লক্ষ্য করে বল করতে। তবে বিশেষ সফল হয়নি সেই প্রয়াস। এর পর ভারতের স্পিনারদের বিরুদ্ধেও প্রস্তুতি নিতে দেখা গিয়েছে নিউ জ়িল্যান্ডকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের