ভারতীয় ক্রিকেট থেকে অনেক দূরে ললিত মোদী। বিদেশে বসেই নিজের শুরু করা (ব্রেন চাইল্ড) আইপিএলের দিকে নজর রাখেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন কর্তা। তাঁর আশা, ২০৩০ সালের মধ্যে নতুন উচ্চতায় পৌঁছে যাবে আইপিএল। ক্রিকেটারেরা কয়েক গুণ বেশি রোজগার করবেন আইপিএল খেলে। ললিত উচ্ছ্বসিত বৈভব সূর্যবংশীকে নিয়েও। তবে এটাও জানিয়েছেন, বৈভবদের সামলে রাখতে হবে।
আইপিএল এবং বৈভবের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ললিত। তাঁর মতে, ১৫ বছরের বৈভবই ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটের মুখ। এক সাক্ষাৎকারে ললিত বলেছেন, ‘‘বৈভব আগামী দিনে ভারতীয় ক্রিকেটের মুখ হয়ে উঠবে। ১৪-১৫ বছরের একটা ছেলের কী আত্মবিশ্বাস! আমার ছেলের বয়সও ১৪। ওর ব্যাটিং দেখে মনে হচ্ছিল, আমি কি স্বপ্ন দেখছি! এ ভাবে খেলা অসম্ভব। ২০২৫ সালে ওকে প্রথম বার দেখে মনেই হয়নি, ১৪ বছর বয়স। সন্দেহ হচ্ছিল। গুগল করলাম। বেশ কয়েক জনকে ফোন করলাম। সকলকে জিজ্ঞাসা করলাম, বৈভবের বয়স কি সত্যিই এত কম? নাকি বানিয়ে বলা হচ্ছে? কিন্তু সকলের কাছে একই উত্তর পেলাম। এক বার, দু’বার নয়। বার বার ছেলেটার খেলা দেখছি। ও সকলকে ছাপিয়ে যাবেই।’’
ললিতের বিশ্বাস বৈভবের মতো আরও প্রতিভা ভারতে রয়েছে। তিনি বলেছেন, ‘‘আমি নিশ্চিত বৈভবের মতো অন্তত ৫০টা ছেলে ভারতে আছে। আইপিএল এই পরিবর্তনটাই করেছে। দেশের সব প্রান্তের ক্রিকেটারদের জন্য সুযোগ তৈরি করে দিয়েছে।’’
আইপিএলের ভবিষ্যৎ নিয়েও দারুণ আশাবাদী ললিত। তাঁর দাবি, একটা সময় এমন আসবে যখন প্রতি মরসুমে ক্রিকেটারেরা ১৩০০ কোটি টাকা আয় করবে। আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান বলেছেন, ‘‘২০৩০ সালের মধ্যে অন্য উচ্চতায় পৌঁছে যাবে আইপিএল। ক্রিকেটারেরা অনেক বেশি রোজগার করবে। বছরে একের জনের আয় ১০০ কোটি টাকায় পৌঁছে যাবে। পাল্লা দিয়ে বাড়বে বিসিসিআইয়ের আয়ও।’’ তাঁর দাবি, এখন দলগুলি ক্রিকেটার নেওয়ার জন্য সর্বোচ্চ ১২৫ কোটি টাকা খরচ করতে পারে। ২০৩০ সালে এই টাকা ৯৩২ কোটিতে পৌঁছোতে পারে। তিনি বলেছেন, ‘‘প্রথম সারির ক্রিকেটারেরা প্রতিটি ম্যাচ থেকে সাড়ে ৮ কোটি টাকা পর্যন্ত আয় করতে পারে। দলের সবচেয়ে দামী ক্রিকেটারেরা বছরে ১৩০ থেকে ১৫০ কোটি টাকা পেতে পারে।’’
আরও পড়ুন:
বিভিন্ন দেশের বেসরকারি সংস্থাগুলি যে ভাবে আইপিএলের প্রতি আকৃষ্ট হচ্ছে, তাতে অবিশ্বাস্য গতিতে আর্থিক শ্রীবৃদ্ধি সময়ের অপেক্ষা বলেই মনে করেন ললিত। নিজের শুরু করা প্রতিযোগিতার ক্রিকেটীয় এবং ব্যবসায়িক সাফল্যে উচ্ছ্বসিত নির্বাসিত ভারতীয় ক্রিকেট কর্তা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
২০:৫১
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস -
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী