দল জিতলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একের পর এক সদস্য শাস্তি পাচ্ছেন। মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের মাঝে অশালীন কথা বলে শাস্তি পেতে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে। এ বার অশালীন অঙ্গভঙ্গি করে শাস্তি পেলেন দলের অলরাউন্ডার টিম ডেভিড।
মুম্বইয়ের বিরুদ্ধে টান টান ম্যাচ জেতে বেঙ্গালুরু। শেষ বলে জেতার পর ডাগ আউটে বসে হাতের ইশারায় অশালীন অঙ্গভঙ্গি করেন ডেভিড। সেটি ক্যামেরায় ধরা পড়েছে। তার ফলে শাস্তি পেতে হয়েছে ডেভিডকে।
আইপিএল একটি বিবৃতিতে বলেছে, “রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অলরাউন্ডার টিম ডেভিডের ম্যাচ ফি-র ৩০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। পাশাপাশি তাঁকে দু’টি ডি-মেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। আইপিএলের নিরিখে লেবেল ১ অপরাধ করেছেন তিনি।” বিবৃতিতে আরও বলা হয়েছে, “আইপিএলের নিয়মের ২.৬ ধারা ভেঙেছেন ডেভিড। নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন তিনি। ম্যাচ রেফারি অমিত শর্মা যে শাস্তি দিয়েছেন, তা মেনে নিয়েছেন ডেভিড।”
ম্যাচ রেফারির সঙ্গে অশালীন ভাষায় কথা বলে শাস্তি পেয়েছেন কোচ ফ্লাওয়ার। ঘটনাটি ঘটে ম্যাচের ১৭.২ ওভারের মাথায়। ক্রুণাল পাণ্ড্য ছক্কা মারার চেষ্টা করেন। সেই বল বাউন্ডারির কাছে ধরেন নমন ধীর। কিন্তু তিনি শরীরের নিয়ন্ত্রণ রাখতে না পারায় বলটি কাছেই থাকা তিলক বর্মার দিকে দেন। তিলক তা ধরতে পারেননি। এ দিকে হ্যামস্ট্রিংয়ে টান ধরায় ক্রুণাল দৌড়েও রান নেননি। রান নেওয়ার যথেষ্ট সময় ছিল। ফলে সেটি ছক্কাও হয়নি, আউটও হয়নি, আবার রানও হয়নি।
আরও পড়ুন:
এই ঘটনার পর ফ্লাওয়ার ম্যাচ রেফারির সঙ্গে উত্তেজিত ভঙ্গিতে কথা বলছিলেন। তাঁদের দাবি ছিল, ক্রুণাল ডেড বল ভেবে আর রান নেননি। ফলে সেটি ডেড বল ঘোষণা করা হোক। তা হলে একটি অতিরিক্ত বল পেত বেঙ্গালুরু। কিন্তু ম্যাচ রেফারি সেই দাবি শোনেননি। সেই সময়ই অশালীন কোনও কথা বলে ফেলেন ফ্লাওয়ার। তাই শাস্তি পেতে হল তাঁকে।
কোচ ও ক্রিকেটার শাস্তি পেলেও ফর্মে ফিরেছে বেঙ্গালুরু। জোড়া হারের পর আবার জয়ে ফিরেছে তারা। শেষ বলে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে তাদের প্লে-অফের দৌড় থেকে ছিটকে দিয়েছে আরসিবি। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকার সবচেয়ে উপরে গত বারের চ্যাম্পিয়নেরা। আরও এক বার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখাচ্ছেন বিরাট কোহলিরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
১০:৩৩
টানা চার হার! মেজাজ হারালেন শ্রেয়স, হারের দায় কাদের, জানিয়ে দিলেন পঞ্জাব অধিনায়ক -
২৩:৩১
টানা চার হার শ্রেয়সের পঞ্জাবের, অক্ষর-মিলারের ব্যাটে বেঁচে থাকল দিল্লির প্লেঅফে ওঠার আশা -
১৪:১৯
‘আমাদের জেতা উচিত ছিল না!’ মুম্বইকে শেষ বলে হারিয়ে বললেন পাটীদার, ব্যাখ্যা দিলেন বেঙ্গালুরুর অধিনায়ক -
১৩:১৫
পাকিস্তান সফরে গ্রিনকে দলে নিল অস্ট্রেলিয়া, কেকেআর প্লে-অফে উঠবে না, ধরেই নিয়েছে অসিরা? -
মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে সম্পর্ক ‘ছিন্ন’ হার্দিকের! দলের দৌড় শেষ হতেই শুরু জল্পনা, বিতর্কের মাঝে মুখ খুললেন কোচ