E-Paper
WBState_Assembly_Elections_Lead0_04-05-26

রঞ্জি ট্রফিতে অধিনায়ক অনুষ্টুপ

সম্প্রতি পঞ্জাবের মুল্লানপুরে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়েছিল বাংলা। দু’টি ম্যাচেই অনুষ্টুপ নেতৃত্ব দেন বাংলাকে। তাঁর উপরে আস্থা রেখেছিলেন কোচ লক্ষ্মীরতন শুক্ল-ও।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৪ ০৯:০৫
অনুষ্টুপ মজুমদার।

অনুষ্টুপ মজুমদার। —ফাইল চিত্র।

­রঞ্জি ট্রফিতে বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদার। মঙ্গলবার দলনির্বাচনী বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলে সুযোগ পেয়েছেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলের জোরে বোলার যুধাজিৎ গুহ। শেষ বার কোচবিহার ট্রফিতে দুরন্ত ছন্দে থাকার পুরস্কার পেলেন তিনি।

সম্প্রতি পঞ্জাবের মুল্লানপুরে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়েছিল বাংলা। দু’টি ম্যাচেই অনুষ্টুপ নেতৃত্ব দেন বাংলাকে। তাঁর উপরে আস্থা রেখেছিলেন কোচ লক্ষ্মীরতন শুক্ল-ও। বাংলা দলের কোচ বলেন, ‘‘দীর্ঘদিন বাংলার হয়ে ভাল খেলছে অনুষ্টুপ। দলের সকলের সঙ্গে ওর সম্পর্ক ভাল। চলতি মরসুমে ওকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে দল।’’ যোগ করেন, ‘‘এমন এক জন ক্রিকেটারকে এই দায়িত্ব দিতে চেয়েছি, যাকে মরসুম জুড়ে পাওয়া যাবে। অনুষ্টুপের কথাই তাই মাথায় প্রথম এল।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Anustup Majumdar Ranji Trophy Bengal Cricket team

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy