গত মরসুমে যেখানে শেষ করেছিলেন, এই মরসুমে সেখান থেকেই শুরু করতে চাইছেন বিরাট কোহলি। সেই কারণে প্রস্তুতিতে খামতি রাখতে চাইছেন না তিনি। বৃহস্পতিবার বেঙ্গালুরুর ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে নেটে দীর্ঘ ক্ষণ ব্যাট করলেন তিনি। পুরনো ছন্দে পাওয়া গেল কোহলিকে। স্পিনারদের বিরুদ্ধে চালিয়ে খেললেন। তবে ভুবনেশ্বর কুমারের সামনে একটু সমস্যায় পড়লেন কোহলি।
বৃহস্পতিবার কোহলির অনুশীলনের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, বেঙ্গালুরুর স্পিনার স্বপ্নিল সিংহ ও সূযশ শর্মার বলে একের পর এক ছক্কা মারছেন কোহলি। কখনও ক্রিজ় থেকে বেরিয়ে, আবার কখনও এক জায়গায় দাঁড়িয়েই ব্যাট চালাচ্ছেন তিনি।
পেসার বেঙ্কটেশ আয়ার, রসিক দারের বিরুদ্ধে সাবলীল ব্যাট করতে দেখা যায় কোহলিকে। কখনও কভার ড্রাইভ মারেন। কখনও বড় শট খেলেন। আবার কোনও বল ডিফেন্সও করেন।
আরও পড়ুন:
তবে ভুবনেশ্বরের সামনে কিছুটা সমস্যায় পড়েন কোহলি। তাঁর পা লক্ষ্য করে একটি ইয়র্কার করেছিলেন ভুবি। শেষ মুহূর্তে কোনও রকমে পা সরান কোহলি। বল গিয়ে উইকেটের পাশে পড়ে থাকা একটি ব্যাটে লাগে। সেই বল ফেরত দেওয়ার সময় ভুবির দিকে তাকিয়ে কিছু একটা বলেন কোহলি। ৩৬ বছর বয়সেও এত নিখুঁত ইয়র্কারের প্রশংসা হয়তো করেন তিনি।
গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অবশেষে ১৮ বছর পর ট্রফি জিতেছেন কোহলি। সেই জয়ে তাঁর বড় ভূমিকা ছিল। ১৪৪ স্ট্রাইক রেটে ৬৫৭ রান করেছিলেন তিনি। এ বার প্রতিযোগিতার প্রথম ম্যাচেই সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামবে বেঙ্গালুরু। জয় দিয়েই মরসুম শুরু করতে চান কোহলি। তারই প্রস্তুতিতে ব্যস্ত তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
১৯:০২
জয়ের হ্যাটট্রিক কেকেআরের! আইপিএলে দুর্দান্ত প্রত্যাবর্তন রাহানের দলের, হায়দরাবাদ ৭ উইকেটে উড়ে গেল নারাইন-বরুণদের সামনে -
১৫:০৭
টস হারলেন রাহানে, হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমে ফিল্ডিং করবে কেকেআর, প্রথম একাদশে জোড়া পরিবর্তন -
পাথিরানার খেলা নিয়ে টালবাহানা চলছেই, রবিবার ‘ট্র্যাভিষেক’কে থামানোর জন্য কেকেআরের পরিকল্পনা কী? জানাল দল
-
পন্থদের স্বস্তি, বিয়ে সেরে লখনউয়ে যোগ দিলেন বিদেশি ক্রিকেটার
-
বৈভবকে বোল্ড করে চোখ পাকিয়ে লাফালাফি! আইপিএলের মতে অসভ্যতা, শাস্তি দিল্লির জেমিসনকে