Advertisement
E-Paper

বাংলাদেশ ক্রিকেটে গন্ডগোল, একের পর এক কর্তার ইস্তফা, তবু পদ ছাড়তে নারাজ আমিনুল, পরবর্তী চেয়ারম্যানের দৌড়ে তামিম

যত দিন যাচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একের পর এক গন্ডগোল প্রকাশ্যে আসছে। গণ হারে ইস্তফা দেওয়া শুরু হয়েছে। তবে হাল ছাড়ছেন না চেয়ারম্যান আমিনুল ইসলাম। তাঁর দাবি, পদত্যাগ করতে হলে সকলের শেষে করবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ১৭:১৮
cricket

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। — ফাইল চিত্র।

যত দিন যাচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একের পর এক গন্ডগোল প্রকাশ্যে আসছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ায় এমনিতেই বোর্ডের একাধিক কর্তা রেগে রয়েছেন। এ বার গণ হারে ইস্তফা দেওয়া শুরু হয়েছে। তবে হাল ছাড়ছেন না সভাপতি আমিনুল ইসলাম। তাঁর দাবি, পদত্যাগ করতে হলে সকলের শেষে করবেন। বাংলাদেশ বোর্ডের পরবর্তী সভাপতি হওয়ার দৌড়ে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার তামিম ইকবাল।

সম্প্রতি বোর্ডের অনেক ডিরেক্টর ইস্তফা দিয়েছেন। আরও কয়েকজন ইস্তফার তালিকায় রয়েছেন। বর্তমান প্রশাসন বেশি দিন ক্ষমতায় থাকবে বলে মনে হচ্ছে না। এক সপ্তাহের মধ্যেই বোর্ড ভেঙে দিয়ে নতুন করে নির্বাচনের ঘোষণা হতে পারে।

জানা গিয়েছে, সানিয়ান তানিম, মেহরাব আলম, ফাইজুর রহমান এবং মঞ্জুরুল আলম শনিবার বোর্ডের বৈঠকের পর নিজেদের পদ থেকে ইস্তফা দিয়েছেন। তার আগেই ইস্তফা দিয়েছিলেন ইয়াসির মহম্মদ এবং ফয়সাল আশিক। বোর্ডের অন্দরের মতানৈক্য প্রকাশ্যে এসেছিল তখনই। এই মুহূর্তে ছ’জন ডিরেক্টর ইস্তফা দিয়েছেন।

Advertisement

মিডিয়া কমিটির চেয়ারম্যান পদ থেকে সরানোর পর পদত্যাগ করেছিলেন আমজাদ হুসেন। একই কারণে পদত্যাগ করেছিলেন ডেভেলপমেন্ট কমিটির প্রধান ইশতিয়াক সাদিক।

তাঁকে চেপে ধরা হতে পারে ভেবে বোর্ড বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেননি সভাপতি আমিনুল। পরে ‘যমুনা টিভি’কে তিনি বলেন, “আমি শেষ দিন পর্যন্ত অপেক্ষা করে সকলের শেষে পদত্যাগ করব। আমাদের দল খুব ভাল। ওরা দায়বদ্ধ এবং সৎ। তাই আমরা দল হিসাবে কাজ করে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি করতে চাই। আমরা এক দিন কাজ করতে পারিনি। কারণ বাহ্যিক কিছু শক্তি অনবরত আমাদের কাজে বাধা দিচ্ছিল। আপনাদের উচিত আমাদের সমর্থন করা।”

এ দিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে অনিয়মের তদন্ত করতে জাতীয় ক্রীড়া সংসদ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। তার চেয়ারম্যান তথা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি একেএম আসাদুজ্জামান রবিবার জানিয়েছেন, অবাধ ও মুক্ত নির্বাচন করতে সংবিধান সংশোধন করা দরকার।

BCB Aminul Islam Tamim Iqbal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy