Advertisement
E-Paper

বিশ্বকাপ নিয়ে বিতর্ক অতীত, ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্কের উন্নতি চান বাংলাদেশের নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর যে জটিলতা তৈরি হয়েছিল, তা চালিয়ে যেতে চায় না বাংলাদেশ। সে দেশের নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আলোচনার মাধ্যমে সমাধান চান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১১
Picture of Aminul Haque

আমিনুল হক। ছবি: এক্স।

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্কের উন্নতি চায় বাংলাদেশের নতুন নির্বাচিত সরকার। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর যে জটিলতা তৈরি হয়েছিল, তা চালিয়ে নিয়ে যেতে চায় না বাংলাদেশ। বুধবার শপথ নেওয়ার পর সাংবাদিক বৈঠকে জানিয়েছেন বাংলাদেশের নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

আমিনুল বলেছেন, ‘‘শপথগ্রহণ অনুষ্ঠানের পর সংসদ ভবনে আমি ভারতের ডেপুটি হাই কমিশনারের সঙ্গে দেখা করেছি। টি-টোয়েন্টি বিশ্বকাপের বিষয়টি নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। আমাদের মধ্যে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ কথা হয়েছে। দু’জনেই খুব আন্তরিক ছিলাম। আমি বলেছি, আলোচনার মাধ্যমে দ্রুত সব সমস্যার সমাধান করতে চাই আমরা। খেলাধুলো-সহ সব ক্ষেত্রেই ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় বাংলাদেশ।’’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে তিনি বলেছেন, ‘‘আপনারা জানেন, কূটনৈতিক জটিলতার কারণে আমরা বিশ্বকাপ খেলতে পারিনি। এগুলো আগে সমাধান হয়ে গেলে আমাদের দল খেলতে পারত।’’ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্পর্কের জটিলতার অবসান চান আমিনুল।

বাংলাদেশের দই প্রাক্তন অধিনায়ক শাকিব আল হাসান এবং মাশরাফি মোর্তাজার বিষয়গুলি সহানুভূতির সঙ্গে দেখা হবে বলে জানিয়েছেন আমিনুল। দুই ক্রিকেটারের বিরুদ্ধে হওয়া মামলাগুলির দ্রুত নিষ্পত্তি করে দেশের ক্রিকেটে তাঁদের ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।

Bangladesh Cricket BCB BCCI ICC T20 World Cup 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy