টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ বুধবার। সূর্যকুমার যাদবদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। আগেই সুপার এইটে উঠে যাওয়ায় ভারতীয় দল প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সেরে নিতে পারে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। সুপার এইটের আগে ক্রিকেটপ্রেমীদের উদ্বেগ বাড়িয়েছে অভিষেক শর্মার ফর্ম। যদিও ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক চিন্তিত নন।
শেষ ছ’টি টি-টোয়েন্টি ম্যাচের চারটিতে শূন্য রানে আউট হয়েছেন অভিষেক। তার উপর বিশ্বকাপের মাঝে কয়েক দিন ভুগেছেন পেটের সমস্যায়। তরুণ ওপেনারকে নিয়ে উদ্বেগ অমূলক নয়। তবে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে কোটাককে চিন্তিত দেখায়নি। তিনি বলেছেন, ‘‘অসুস্থ হওয়ার আগে অভিষেক ভালই রান করছিল। ওকে নিয়ে আমরা চিন্তিত নই। টি-টোয়েন্টি ক্রিকেটে ঝুঁকি থাকেই। কয়েকটা ম্যাচে ব্যর্থ হলেও চাপ দিলে ব্যাটারদের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। অভিষেক অনুশীলনে পরিশ্রম করছে। প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা বুঝে প্রস্তুতি নিচ্ছে। এ রকম হতেই পারে। টি-টোয়েন্টি ক্রিকেটে এটা খুব স্বাভাবিক ব্যাপার।’’
কোটাক বলেছেন, টি-টোয়েন্টি ক্রিকেটে সব সময় বড় রান করতে হবে, তার কোনও মানে নেই। তিনি বলেছেন, ‘‘২০ ওভারের ক্রিকেটে ১০ বলে ৩০ রানও অনেক সময় খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। অভিষেক রান পাচ্ছে না, এটা বলা যায় না। ভাল ফর্মে রয়েছে। মাঠে নেমে কী করতে হবে, সেটা ও জানে। নিজের খেলার নিয়ে স্বচ্ছ ধারণা রয়েছে ওর।’’
নেদারল্যান্ডসের বিরুদ্ধেও আগ্রাসী ক্রিকেট খেলার কথা বলেছেন ভারতীয় দলের ব্যাটিং কোচ। কোনও ক্রিকেটার দু’একটা ম্যাচে ব্যর্থ হলেই বসিয়ে দেওয়ার কথা ভাবেন না তাঁরা। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে ক্রিকেটারদের উপর আস্থা রাখা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। না হলে কেউ ঝুঁকি নেওয়ার সাহস পাবে না। তিনি বলেছেন, ‘‘আমরা পরিবেশ, পরিস্থিতি বুঝে খেলব। আমাদের নির্দিষ্ট কিছু পরিকল্পনা রয়েছে। সেই মতোই খেলার চেষ্টা করব।’’
অভিষেকে সঙ্গী ওপেনার ঈশান কিশনকে নিয়ে উচ্ছ্বাস গোপন করেননি কোটাক। তিনি বলেছেন, ‘‘ঈশান কী করতে পারে আমরা জানি। ওর ক্ষমতা সম্পর্কে সকলেই জানে। আউট না হলে ওকে থামানোর সাধ্য কারও নেই। দেশের হয়ে সব সময় পারফর্ম করার চেষ্টা করে ঈশান। বিশ্বকাপেও আলাদা কিছু করছে না। ওর সঙ্গে কথা বললেই বোঝা যায়, কতটা আত্মবিশ্বাসী। ২০১৯ সাল থেকে নিয়মিত দেখছি ঈশানকে। তখন ও ভারত ‘এ’ দলে। তার আগে ২০১৬-১৭ মরসুমে আইপিএলেও পেয়েছিলাম। ঈশান নিজের সীমাবদ্ধতা, ক্ষমতা সব জানে। সেই মতো খেলার চেষ্টা করে।’’
আরও পড়ুন:
নিয়মরক্ষার নেদারল্যান্ডস ম্যাচে জসপ্রীত বুমরাহ, হার্দিক পাণ্ড্যের মতো কাউকে বিশ্রাম দেওয়া হবে? কোটাক বলেছেন, ‘‘এখনই বলা সম্ভব নয়। কারও বিশ্রামের প্রয়োজন আছে বলে মনে হয় না। ম্যাচের দিন বিকালে সিদ্ধান্ত নেওয়া হবে প্রথম একাদশ নিয়ে। আমরা একটা জিনিস দেখছি এ বারের বিশ্বকাপে। যে কোনও দল যে কোনও দলকে হারাতে পারে। তাই আমাদের কাছে সব ম্যাচই সমান গুরুত্বপূর্ণ।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের