Advertisement
E-Paper

ভারতের সঙ্গে খেলার জন্য আয়ারল্যান্ড সিরিজ় পিছিয়ে দিল বাংলাদেশ, হাবিবুলের নেতৃত্বে নতুন নির্বাচক কমিটি গড়ছে বোর্ড

আগামী সেপ্টেম্বরে ভারতের বিরুদ্ধে সাদা বলের সিরিজ় খেলতে মরিয়া বাংলাদেশ। সে কারণে আয়ারল্যান্ড সফরে যাচ্ছে না তারা। সম্প্রতি আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডকে সে কথা জানিয়ে দেওয়া হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৬ ১৮:১০
cricket

বাংলাদেশ ক্রিকেট দল। — ফাইল চিত্র।

আগামী সেপ্টেম্বরে ভারতের বিরুদ্ধে সাদা বলের সিরিজ় খেলতে মরিয়া বাংলাদেশ। সে কারণে আয়ারল্যান্ড সফরে যাচ্ছে না তারা। সম্প্রতি আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডকে সে কথা জানিয়ে দেওয়া হয়েছে। আয়ারল্যান্ড জানিয়েছে, এ বছর আর সিরিজ় হওয়ার সম্ভাবনা নেই।

গত বছর বাংলাদেশে সাদা বলের সিরিজ় খেলতে যাওয়ার কথা ছিল ভারতের। তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে তা হয়নি। এ বছরও সেপ্টেম্বরেই সিরিজ় রাখা হয়েছে। ১, ৩, ৬ সেপ্টেম্বর এক দিনের ম্যাচ এবং ৯, ১২, ১৩ সেপ্টেম্বর টি-টোয়েন্টি ম্যাচগুলি রয়েছে। ওই সময়েই আয়ারল্যান্ডে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে বাংলাদেশ বোর্ড জানিয়েছে, ভারত সিরিজ়ের জন্য আয়ারল্যান্ডে যাওয়া সম্ভব নয়। আয়ারল্যান্ডও জানিয়েছে, এ বছর আর বাংলাদেশ সিরিজ় আয়োজন করা তাদের পক্ষে সম্ভব নয়।

বাংলাদেশ বোর্ডের এক কর্তা ‘ক্রিকবাজ়’ ওয়েবসাইটকে বলেছেন, “ভারতের সিরিজ় পিছিয়ে এ বছর হওয়ার পরেই আমরা আয়ারল্যান্ডকে চিঠি লিখে জানিয়েছিলাম ২০২৬-এর অন্য সময় সিরিজ় আয়োজনের জন্য। ওরা বলেছে পারবে না। তাই সফর আপাতত বাতিল করা হয়েছে। আরও কিছু সমস্যা ছিল ওদের। তাই নতুন কোনও উইন্ডোয় খেলা আয়োজন করা হবে বলে ঠিক হয়েছে।”

বাংলাদেশ এই মুহূর্তে র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে রয়েছে। এক দিনের বিশ্বকাপে সরাসরি যেতে হলে প্রথম আট দলের মধ্যে থাকতে হবে। আয়ারল্যান্ড সফর বাতিল হওয়ায় বাংলাদেশ আপাতত দেশের মাটিতে নিউ জ়‌িল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ভারতের সঙ্গে খেলবে। দক্ষিণ আফ্রিকা ও জ়িম্বাবোয়ে সফরে যাবে পরে।

এ দিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন করে নির্বাচক কমিটি সাজাতে চাইছে। আগে বোর্ডের কর্তারা নিজেদের মধ্যে আলোচনা করে নির্বাচক নিয়োগ করতেন। এ বার প্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে নিয়োগ করা হবে। চার জনের কমিটিতে প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে প্রাক্তন ক্রিকেটার হাবিবুল বাশার।

Bangladesh Cricket BCB India Vs Bangladesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy