আইপিএলের ‘দাদাগিরি’ মেনে নেবেন না বলে হুঁশিয়ারি দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। পাকিস্তান সুপার লিগ ছেড়ে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছেন ব্লেসিং মুজ়ারাবানি। তাঁর বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন নকভি। পদক্ষেপ করা হবে দাসুন শনকা-সহ আরও কয়েক জন ক্রিকেটারের বিরুদ্ধে।
আইপিএলের নিলামে দল না পাওয়ায় পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডে সই করেছিলেন জ়িম্বাবোয়ের পেসার মুজ়ারাবানি। আইপিএলের নিলামে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে কিনেছিল কেকেআর। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে তাঁকে ছেড়ে দিতে হয়। তার পরেই মুজ়ারাবানিকে প্রস্তাব দেয় শাহরুখ খানের দল। সেই প্রস্তাব লুফে নেন পেসার। তিনি পাকিস্তান সুপার লিগ ছেড়ে চলে আসেন আইপিএল খেলতে।
একই কাজ করেছেন দাসুন শনকা। আইপিএলের আগে চোট পেয়েছেন রাজস্থানের অলরাউন্ডার স্যাম কারেন। পাওয়া যাবে না তাঁকে। কারেনের পরিবর্ত হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার অধিনায়ক শনকাকে সই করিয়েছে রাজস্থান। আইপিএলের নিলামে দল পাননি শনকা। ফলে পাকিস্তান সুপার লিগের দল লাহৌর কলন্দর্সে সই করেছিলেন তিনি। সেখান থেকে শনকা চলে আসছেন আইপিএল খেলতে।
আরও পড়ুন:
এই প্রসঙ্গে নকভি বলেন, “নিয়ম অনুযায়ী আমরা এই ক্রিকেটারদের বিরুদ্ধে পদক্ষেপ করব। গত বার করবিন বশও একই জিনিস করেছিল। ওকে এক বছরের জন্য পিএসএল থেকে নির্বাসিত করা হয়েছে। এ বারও পদক্ষেপ করা হবে।” পাশাপাশি নকভি এ-ও বলেছেন, আইপিএলের সঙ্গে তাঁদের কোনও প্রতিযোগিতা নেই। পাক বোর্ডের চেয়ারম্যান বলেন, “আইপিএল ও পিএসএল দুটো আলাদা লিগ। সেখানে আলাদা ক্রিকেটার খেলে। তাই একই সঙ্গে লিগ হলে কোনও সমস্যা নেই। আমরা প্রতিযোগিতায় যেতে চাই না। তবে আমাদের লিগের সম্মান যাতে নষ্ট না হয়, সেটা দেখব।”
মুজ়ারাবানি ও শনকা ছাড়া আরও চার ক্রিকেটারকে পিএসএল থেকে নির্বাসিত করা হতে পারে। তাঁরা হলেন গুড়াকেশ মোতি, জেক-ফ্রেজ়ার ম্যাকগার্ক, ওটনেল বার্টম্যান ও স্পেনসার জনসন। পাকিস্তান সুপার লিগের দলে যোগ দেওয়ার পর ব্যক্তিগত কারণ দেখিয়ে নাম তুলে নিয়েছেন তাঁরা। ফলে তাঁদেরও শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন নকভি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী