বাঁ পায়ের হাড়ে চিড় ধরেছে বরুণ চক্রবর্তীর। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কেন্দ্রীয় চুক্তিতে থাকা স্পিনারকে তা-ও খেলিয়েছে কলকাতা নাইট রাইডার্স। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। চোট পাওয়া ক্রিকেটারকে আইপিএলের কোনও ফ্র্যাঞ্চাইজ়ি কি খেলাতে পারে? উঠেছে প্রশ্ন। অবশেষে মুখ খুললেন বিসিসিআই সচিব। দেবজিৎ শইকীয়া মেনে নিয়েছেন এমন ক্ষেত্রে বোর্ডও অসহায়। সিদ্ধান্ত নেওয়ার মালিক দলগুলিই।
বরুণ ঠিক মতো হাঁটতে পারছেন না। ক্রাচে ভর দিয়ে হাঁটছেন। এই অবস্থায়ও কেকেআরের স্বার্থে মাঠে নেমেছেন। ভাল বলও করেছেন। খেলতে গিয়ে চোট আরও গুরুতর হয়েছে। স্বাভাবিক ভাবেই কেকেআরের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তার উপর বরুণ ভারতীয় টি-টোয়েন্টি দলের সদস্য। তাঁকে কী করে চোট পাওয়া অবস্থায় মাঠে নামিয়ে দেওয়া যায়? বিসিসিআইয়ের নিয়ম কী বলছে? প্রশ্ন করা হয় বোর্ড সচিবকে।
সংবাদসংস্থা পিটিআইকে শইকীয়া বলেছেন, ‘‘আইপিএলের সময় ফ্র্যাঞ্চাইজ়িগুলোই ক্রিকেটারদের চোট এবং ফিটনেসের খেয়াল রাখে। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সের ফিজিয়োরাও ক্রিকেটারদের উপর নজর রাখেন। কোন ক্রিকেটারের উপর কতটা চাপ পড়ছে, তা পর্যবেক্ষণ করেন। ক্রিকেটারদের কী করে ফিট রাখা যায়, তার পরিকল্পনাও করেন।’’
তা হলে বোর্ডের কোনও নিয়ন্ত্রণ নেই। শইকিয়া মেনে নিয়েছেন, আইপিএলের সময় বিসিসিআইয়ের এক্তিয়া সীমিত। বোর্ড সচিব বলেছেন, ‘‘নজরদারি অবশ্যই থাকে। তবে আইপিএলের সময় আমরা খুব বেশি হস্তক্ষেপ করতে পারি না। ঘটনাটা ভারতীয় দলের ক্ষেত্রে হলে আমাদের অনেক বেশি নিয়ন্ত্রণ থাকত।’’ তিনি আরও বলেছেন, ‘‘আমরা ফ্র্যাঞ্চাইজ়িগুলোকে খেলোয়াড়দের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি স্বাধীনতা দিচ্ছি। জাতীয় দল নির্বাচনের সময় আমরা ক্রিকেটারদের ফিটনেস খতিয়ে দেখি।’’
আরও পড়ুন:
যন্ত্রণা নিয়েই গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৪ ওভার বল করেছিলেন বরুণ। তার পরই বিতর্ক মাথাচাড়া দিয়েছে। বিসিসিআই সচিব বুঝিয়ে দিয়েছেন, আইপিএলের নিয়ম অনুযায়ী তাঁদের বিশেষ কিছু করার নেই।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী