আইপিএলে ম্যাচের মাঝে সাজঘরে ধূমপান করায় বড়সড় বিতর্কে পড়তে চলেছেন রিয়ান পরাগ। তাঁর কাছে জবাব চাইতে চলেছে বোর্ড। যুক্তিসঙ্গত জবাব দিতে না পারলে পরাগের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, সাজঘরে ধূমপান না কি স্বাভাবিক ব্যাপার।
বোর্ডের এক কর্তা ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে বলেছেন, “এই বিষয়ে রিয়ানের কাছ থেকে ব্যাখ্যা চাইব আমরা। কারণ ধূমপানের অনুমতি নেই সাজঘরে। ওর ব্যাখ্যার উপর নির্ভর করে বিসিসিআই পরবর্তী পদক্ষেপ ঠিক করবে।”
এ দিকে, সংবাদ সংস্থাকে আইপিএলের এক কর্তা জানিয়েছেন, ই-সিগারেট বহু ক্রিকেটারই খান। তিনি বলেছেন, “অনেক ক্রিকেটারই রয়েছে যারা ই-সিগারেট খায়। তবে সাজঘরে এই কাজ কেউ করে না। ব্যাপারটা খুবই ঝুঁকির। কারণ এখনকার দিনে প্রচুর ক্যামেরা রয়েছে চার পাশে। পরাগকে যে হেতু প্রকাশ্যে ধূমপান করতে দেখা গিয়েছে তাই ওর বিরুদ্ধে বোর্ডকে ব্যবস্থা নিতেই হবে।”
আইপিএলের আগে সব দলের অধিনায়কদের নিয়ে বৈঠক করে বোর্ড। এ বার সেই বৈঠকে অনেক ক্রিকেটারই আপত্তি করেছিলেন ক্যামেরা দিয়ে সাজঘর দেখানোর ব্যাপারে। ওই সূত্র বলেছেন, “ই-সিগারেট খাওয়ার জন্য বিরোধিতা করা হয়নি। ক্রিকেটারেরা চেয়েছিল গোপনীয়তা সুরক্ষিত থাকুক। অনেক সময়েই সাজঘরে ক্রিকেটারেরা পুরো পোশাক পরে থাকে না অথবা ক্যামেরার আড়ালে থাকতে চায়।”
ওই সূত্রের সংযোজন, “ওদের বোর্ড বলে দিয়েছিল, বিষয়টা পুরোপুরি সম্প্রচারকারী সংস্থার উপর নির্ভরশীল। ক্যামেরা কোথায় থাকবে বা সাজঘরের ভিডিয়ো দেখানো হবে কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে না বোর্ড। এই ঘটনার পর হয়তো বিষয়টা বদলাবে। তবু বলা যায়, পরাগ খুবই খারাপ কাজ করেছে। এ ধরনের ক্ষেত্রে বাঁচার সম্ভাবনা কম। ওর মতো মাপের ক্রিকেটারের ধূমপান করতে গিয়ে ধরা পড়া মোটেই ভাল বিজ্ঞাপন নয়।”
রাজস্থানের ইনিংসের ১৬তম ওভারে ঘটনাটি ঘটেছে। সেই সময়ে ক্যামেরা তাক করা হয়েছিল রাজস্থানের সাজঘরের দিকে। হাতে একটি যন্ত্র নিয়ে মুখের সামনে ধরেন রিয়ান। সেই সময়েই তাঁর সামনে এসে পড়েন যশস্বী জয়সওয়াল। তিনি সরে যেতে দেখা যায়, পরাগের মুখ থেকে ধোঁয়া বার হচ্ছে। মনে করা হচ্ছে, ই-সিগারেট জাতীয় কিছু সেবন করেছেন তিনি। প্রসঙ্গত, ই-সিগারেট ভারতে নিষিদ্ধ। কেউ সেবন করতে তিনি জেলেও যেতে পারেন।
আরও পড়ুন:
শুধু তাই নয়, সাজঘর-সহ স্টেডিয়ামের আশেপাশের এলাকায় ধূমপান পুরোপুরি নিষিদ্ধ। কিছু নির্দিষ্ট এলাকায় গিয়ে ধূমপান করা যায়। এক সূত্র বলেছেন, “ই-সিগারেট ভারতে নিষিদ্ধ হওয়ার নেপথ্যে কারণও রয়েছে। শরীরের ভেতরে কী কী উপাদান যাচ্ছে তা কেউ জানে না। খেলোয়াড়দের সুরক্ষার জন্য একেবারেই এই সিগারেট সেবন করা উচিত নয়। মনে হয় না এ ধরনের ঘটনাকে বোর্ড খুব হালকা ভাবে নেবে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
১৫:৩৬
সলমন খানের কাছে ক্ষমা চাইলেন রাজস্থানের ক্রিকেটার! আইপিএলে পঞ্জাবকে হারানোর পরেই বললেন, ‘সরি ভাই’ -
১৩:০২
আইপিএলে আরও এক নজির ১৫ বছরের বৈভবের, রাসেলকে টপকে গেল রাজস্থানের ক্রিকেটার -
২২:৫৫
ঘরের মাঠে প্রথম হার শ্রেয়সদের, রাজস্থানের কাছে ৬ উইকেটে হেরে এ বারের আইপিএলে অপরাজিত তকমা খোয়াল পঞ্জাব -
২১:০৯
স্টোইনিসের ব্যাটে প্রাণ ফিরল পঞ্জাবের ইনিংসে, রাজস্থানকে জয়ের জন্য ২২৩ রানের লক্ষ্য দিলেন অপরাজিত শ্রেয়সেরা -
২০:২৬
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট! পন্থের মন্তব্য কি বিপদে ফেলে দিল লখনউকে?