আইপিএলে মঙ্গলবার থেমে গিয়েছে পঞ্জাবের জয়ের দৌড়। রাজস্থান জিতেছে ৬ উইকেটে। দলকে জিতিয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ডোনোভান ফেরেরা। তিনি ২৬ বলে অপরাজিত ৫২ রান করেছেন। ম্যাচের পর তিনি ক্ষমা চেয়ে নিলেন বলিউড অভিনেতা সলমন খানের কাছে। কেন এই কাজ করেছেন তিনি?
রাজস্থানের জয়ের পর দলের তরফে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সেখানে ফেরেরাকে হিন্দিতে বলতে শোনা গিয়েছে, “সরি ভাই, আজ নেহি।” আসলে সলমনের ১২ বছর পুরনো একটি পোস্টকে উদ্ধৃত করে এই কাজ করেছে রাজস্থান। ২০১৪ সালের সেই পোস্টে সলমন লিখেছিলেন, “জ়িন্টার (পঞ্জাবের মালিক প্রীতি জ়িন্টা) দল জিতেছে?” সেই ম্যাচে কেকেআরের কাছে হেরেছিল পঞ্জাব। সেই পোস্ট উল্লেখ করেই পঞ্জাবকে খোঁচা দিয়েছে রাজস্থান।
পঞ্জাবের তোলা ২২২ রান তাড়া করতে নেমে শেষ ৬ ওভারে রাজস্থানের দরকার ছিল ৭১ রান। ফেরেরার ইনিংসের সৌজন্যে ম্যাচ জেতে রাজস্থান। সঙ্গে ছিলেন শুভম দুবে। তিনি ১২ বলে ৩১ রানে অপরাজিত থাকেন। তার আগে বৈভব সূর্যবংশী (১৬ বলে ৪৩) এবং যশস্বী জয়সওয়াল (২৭ বলে ৫১) রাজস্থানের জয়ের ভিত তৈরি করে দিয়েছিলেন।
আরও পড়ুন:
ফেরেরা-শুভমের জুটি মেরেছে পাঁচটি ছয়। ফলে পঞ্জাবের যুজবেন্দ্র চহল (৩/৩৬) এবং হরপ্রীত ব্রার (০/২৫) ভাল বল করলেও লাভ হয়নি। অর্শদীপ সিংহ ৪ ওভারে ৬৮ এবং লকি ফার্গুসন ৪ ওভারে ৫৭ রান দিয়েছেন। পেসারদের খারাপ বোলিংয়ের কারণে হারতে হয়েছে পঞ্জাবকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী