আইপিএলে ক্রিকেটারদের ধকল নিয়ে উদ্বিগ্ন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিশেষ করে ভারতীয় টেস্ট দলের ক্রিকেটারদের চাপ কমাতে চাইছেন বোর্ড কর্তারা। আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট। তাই শুভমন গিল, জসপ্রীত বুমরাহদের চাপ নিয়ে আইপিএলের দলগুলিকে সতর্ক করা হয়েছে। বার্তা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ক্রিকেটারদেরও।
আগামী ৩১ মে আইপিএলের ফাইনাল। তার পর ৬ জুন থেকে শুরু হবে ভারত-আফগানিস্তান একমাত্র টেস্ট। ভারতীয় দলের ক্রিকেটারেরা লম্বা প্রতিযোগিতা খেলার পর পর্যাপ্ত বিশ্রামের সুযোগ পাবেন না। টেস্ট দলের ক্রিকেটারদের উপর মাত্রাতিরিক্ত চাপ পড়তে পারে। তাই চিন্তায় বিসিসিআই কর্তারা। টেস্ট দলের সম্ভাব্য সদস্যদের উপর আইপিএলে অতিরিক্ত চাপ পড়ুক চাইছেন না বোর্ড কর্তারা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ‘‘প্রথম সারির ক্রিকেটারদের ধকলের উপর আমরা প্রথম থেকেই নজর রেখেছি। বোর্ডের মেডিক্যাল স্টাফেরাও নিয়মিত খোঁজ রাখছেন। এখনও পর্যন্ত কোনও উদ্বেগজনক খবর আমাদের কাছে নেই। আইপিএলের প্লেঅফ পর্ব শুরুর আগে এক সপ্তাহ সময় রয়েছে। তার পর আমরা পরিস্থিতি খতিয়ে দেখব। টেস্ট দলের নিয়মিত ব্যাটারদের কারও সমস্যা নেই। যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, শুভমন গিল, ঋষভ পন্থেরা আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট দলে থাকবে। সম্ভাব্য ক্রিকেটারদের উপর আইপিএলের প্রথম থেকেই নজর রাখা হচ্ছে। সব তথ্য আমাদের কাছে রয়েছে। কারও কোনও সমস্যা এখনও পর্যন্ত নেই।’’
আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে বোলিং আক্রমণ নিয়ে পরীক্ষার পথে যেতে পারেন অজিত আগরকর। বুমরাহকে সম্ভবত বিশ্রাম দেওয়া হবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তাঁকে প্রয়োজন। মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণকেও সম্ভবত শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ের আগে পর্যন্ত বিশ্রামে রাখা হবে। আফগানিস্তানের বিরুদ্ধে নতুনদের দেখে নিতে চাইছেন আগরকরেরা। বোর্ডের ওই কর্তা বলেছেন, ‘‘বোলিং আক্রমণে বড় পরিবর্তন হতে পারে। জোরে বোলারদের যতটা সম্ভব কম চাপ দেওয়ার কথা ভাবা হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য ওদের তরতাজা হওয়ার সুযোগ দেওয়া হবে। দেশের তরুণ বোলারদের সামনে এটা ভাল সুযোগ। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে কয়েক জনকে দেখে নেওয়া যাবে।’’
আইপিএলে রান পেয়েছেন সাই সুদর্শন। টেস্টে তিন নম্বরে তাঁকে ফিরিয়ে আনার সম্ভাবনা রয়েছে। কোচ গৌতম গম্ভীরেরও আস্থা রয়েছে সুদর্শনের উপর। তবে তাঁকে লড়াইয়ে ফেলতে পারেন দেবদত্ত পডিক্কল। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে রান করেছেন তিনি। শ্রীলঙ্কার পর নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় রয়েছে। দু’টি সিরিজ়ই ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ় হার চাপ বাড়িয়েছে গম্ভীরদের উপর।
আরও পড়ুন:
প্রথম সারির বোলারদের আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্রাম দেওয়ার কথা ভাবা হলেও ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষায় রাজি নন বিসিসিআই কর্তারা। স্বাভাবিক ভাবেই আইপিএলে ব্যাটারদের ধকলের উপর নজর রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের ভাবনার কথা জানিয়ে দেওয়া হয়েছে আইপিএলের দলগুলিকেও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী