টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী রবিবার ভারতের বিরুদ্ধে খেলতে রাজি হয়েছে পাকিস্তান। পাকিস্তান সরকারের এই ঘোষণার পর প্রথম মুখ খুলল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মঙ্গলবার এই নিয়ে প্রতিক্রিয়া জানান বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্ল।
শুক্ল মঙ্গলবার ধন্যবাদ জানান বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসিকে। সমাধানসূত্র বার করার জন্য তিনি পুরো কৃতিত্ব দেন আইসিসিকে। তাৎপর্যপূর্ণ হল, শুক্লের বক্তব্যে এক বারও পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কথা আসেনি। তাঁর মতে, পাকিস্তান ভারত-ম্যাচ খেলতে রাজি হওয়ায় ক্রিকেটের জয় হয়েছে।
নাম না করে আইসিসির চেয়ারম্যান জয় শাহকে কৃতিত্ব দেন শুক্ল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘আইসিসি প্রতিনিধিদলের উদ্যোগে এবং আইসিসি চেয়ারম্যানের তত্ত্বাবধানে যে আলোচনা শুরু হয়েছিল, তার ফলাফল দেখে আমি অত্যন্ত আনন্দিত। লাহৌরে গিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে যে সমাধানসূত্র বের হয়েছে, তা প্রশংসনীয়। ক্রিকেটের গুরুত্বকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সৌহার্দ্যপূর্ণ সমাধান খুঁজে পাওয়া গিয়েছে। এই উদ্যোগ নেওয়ার জন্য পুরো কৃতিত্ব আইসিসির।’’
আইসিসির জন্যই যে পাকিস্তানকে আলোচনায় বসানো গিয়েছে, সে কথা উল্লেখ করে শুক্ল বলে, ‘‘আইসিসির জন্য এটা একটা বড় সাফল্য। আইসিসিকে ধন্যবাদ জানাই এই উদ্যোগ নেওয়ার জন্য এবং পাকিস্তানকে আলোচনার টেবিলে নিয়ে এসে শেষ পর্যন্ত কলম্বোর ম্যাচ খেলাতে রাজি করানোর জন্য।’’
তিনি আরও যোগ করেন, ‘‘এটা আমাদের সকলের জন্যই সুখবর যে, ১৫ই ফেব্রুয়ারি কলম্বোয় যথাসময়ে ভারত-পাকিস্তান ম্যাচ হবে। এ বারের বিশ্বকাপও বড় সাফল্য পাবে।’’
বাংলাদেশের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে — এটি আলাদা করে তুলে ধরে শুক্ল বলেন, ‘‘এই আলোচনার মাধ্যমে বাংলাদেশের উদ্বেগের বিষয়গুলোকেও গুরুত্ব দেওয়া হয়েছে এবং তাদের বোর্ডকেও কিছুটা স্বস্তি দেওয়া হয়েছে। এতে ওরা খুশি। ওরাও আইসিসির এই প্রচেষ্টার প্রশংসা করেছে। এটা সকলের জন্যই একটা ‘উইন-উইন’ পরিস্থিতি।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের