Advertisement
E-Paper

৭০ বছর হয়ে গিয়েছে, সিএবির অ্যাপেক্স কাউন্সিলের সদস্যপদ ছাড়লেন আশিস চক্রবর্তী

পদত্যাগের কারণ হিসেবে আশিস লিখেছেন, কিছু ব্যক্তিগত প্রতিশ্রুতি এবং পরিস্থিতির কারণে তিনি প্রয়োজনীয় সময় এবং মনোযোগ দিতে পারছেন না।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ২০:২২
cricket

ইডেন গার্ডেন্স। — ফাইল চিত্র।

সিএবির অ্যাপেক্স কাউন্সিলের সদস্যপদ ছেড়ে দিলেন আশিস চক্রবর্তী। পশ্চিমবঙ্গের ক্রিকেট নিয়ামক সংস্থার সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে বৃহস্পতিবার ইমেলে পদত্যগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি।

পদত্যাগের কারণ হিসেবে আশিস লিখেছেন, কিছু ব্যক্তিগত প্রতিশ্রুতি এবং পরিস্থিতির কারণে তিনি প্রয়োজনীয় সময় এবং মনোযোগ দিতে পারছেন না। তাই সরে দাঁড়াচ্ছেন। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বয়সকেই পদত্যাগের কারণ হিসেবে বললেন।

তাঁর বক্তব্য, ‘‘সিএবিতে বয়স নিয়ে একটা বিতর্ক অনেক দিন ধরেই চলেছে। এই মাসে আমার ৭০ বছর বয়স হয়ে গিয়েছে। যদিও সরকারী ভাবে আমার ৭০-এ পৌঁছতে আরও ছ’মাস বাকি রয়েছে। কিন্তু আমি বরাবর স্বচ্ছ ভাবমূর্তি রেখে চলতে চেয়েছি। আমার বয়স ৭০ হয়ে যাওয়ায় নৈতিকতার কারণেই আমি সরে যাচ্ছি। আমার মনে হয়েছে, এই পদে আর থাকা উচিত নয়।’’

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বিচারপতি লোধা কমিটির সুপারিশ অনুযায়ী ভারতীয় ক্রিকেট বোর্ড এবং তার অনুমোদিত কোনও সংস্থায় ৭০ বছর বয়স হয়ে যাওয়ার পর কেউ কোনও পদে থাকতে পারবেন না। কিন্তু ৭০ পেরিয়ে যাওয়ার পরেও সিএবির যুগ্ম সচিব পদে ছিলেন মদন মোহন ঘোষ। এই নিয়ে কম বিতর্ক হয়নি। শেষ পর্যন্ত তাঁকে সরে যেতে হয়। তাই বিতর্ক তৈরি হওয়ার আগেই নিজে থেকে পদত্যাগ করলেন বলে জানালেন আশিস।

তিনি সৌরভকে পাঠানো ইমেলে লিখেছেন, ‘‘আমি অনুরোধ করছি অনুগ্রহ করে আমার পদত্যাগপত্র গ্রহণ করা হোক এবং আমাকে উক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হোক।’’

CAB Cricket Association Of Bengal

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy