ভারতের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়কের পদ গিয়েছে। বিশ্বকাপের দলেও জায়গা পাননি। কয়েক দিন পর গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসাবে এ বারের আইপিএলে নামবেন সেই শুভমন গিল। ভারতের প্রাক্তন ক্রিকেটার চেতেশ্বর পুজারার মতে, এ বার আইপিএল মাতাবেন শুভমন। এ বারের লিগে শুভমনের উপর বাজি ধরেছেন তিনি।
পুজারার মতে, বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার কারণেই আইপিএলকে পাখির চোখ করেছেন শুভমন। ভারতের টেস্ট ও এক দিনের দলের অধিনায়ক তিনি। সেখানে আর একটি ফরম্যাটে তিনি দলেই থাকবেন না, এটি শুভমন ভাল ভাবে নিচ্ছেন না বলে মত পুজারার।
‘জিয়োহটস্টার’-এ একটি অনুষ্ঠানে শুভমন বলেন, “বিশ্বকাপের দলে জায়গা না পাওয়ায় শুভমন তেতে রয়েছে। ও এমন ক্রিকেটার যে তিন ফরম্যাটেই খেলার যোগ্য। ২০২৬ সালের আইপিএলে ভাল খেললে আবার টি-টোয়েন্টি দলের দাবিদার হয়ে উঠবে শুভমন। সেটাই ও পাখির চোখ করেছে।”
পুজারার মতে, এখন ভারতীয় ক্রিকেটের পোস্টারবয় শুভমন। তাই একটি মরসুম ভাল খেললেই আবার তাঁকে নিয়ে আলোচনা শুরু হবে। পুজারা বলেন, “ও দুই ফরম্যাটে দেশের অধিনায়ক। ওর তিনটে ফরম্যাটই খেলা উচিত। একটা মরসুম ভাল খেললেই আবার ওকে নিয়ে আলোচনা শুরু হবে। আমার মনে হচ্ছে এ বারের আইপিএল শুভমনের।”
আরও পড়ুন:
২০২৫ সালের আইপিএলে ৫০ গড় ও ১৫৫.৮৮ স্ট্রাইক রেটে ৬৫০ রান করেছিলেন শুভমন। তাঁর স্ট্রাইক রেট গত বার অনেকটাই বেশি ছিল। এ বারও তাঁকে একই রকম স্ট্রাইক রেট নিয়ে খেলতে হবে বলে মনে করেন পুজারা। তিনি বলেন, “ওর উপর চাপ থাকবে। কারণ, ও ভারতের ছোট ফরম্যাটের দলে এখন নেই। কিন্তু সেটা ওর সামনে বড় সুযোগও হতে চলেছে। ওকে চালিয়ে খেলতে হবে। এ বারের আইপিএলই ওর কাছে সুযোগ। সেটা ওকে কাজে লাগাতে হবে।”
গত বারের রানার্স পঞ্জাব কিংসের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে গুজরাত টাইটান্স। এখন দেখার, পুজারার বাজি শুভমন এ বারের আইপিএলের শুরুটা কেমন করে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
১৭:২৪
আইপিএল শেষ হওয়ার আগেই প্রথম কোপ অধিনায়কের উপর! গোয়েন্কার লখনউয়ের নেতৃত্ব থেকে ইস্তফা ঋষভ পন্থের -
১৬:১৭
শতরান হাতছাড়া হওয়ার হতাশা থাকলেও আক্ষেপ নেই বৈভবের, বাবার উপদেশ মনে রেখে গুজরাতের বিরুদ্ধে মাঠে নামবে সূর্যবংশী -
১৪:১২
আইপিএলে রেকর্ড আর্চারের, হায়দরাবাদ ম্যাচে একসঙ্গে পাঁচ ক্রিকেটারকে টপকে নজির রাজস্থানের জোরে বোলারের -
১১:১২
মুম্বইয়ে আবার ফিরতে চলেছে রোহিত-যুগ, হার্দিককে নিয়ে অসন্তোষ, দল ছাড়তে চাইলে পাণ্ড্যকে আটকাবেন না কর্তারা -
বৈভবের জন্য সমস্যায় পড়েছেন যশস্বী! রাজস্থানের ওপেনারকে দল ছাড়ার পরামর্শ, আগামী বছর কি দেখা যাবে কেকেআরে