সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরেও আইপিএলের পয়েন্ট তালিকায় উঠে এসেছে চেন্নাই সুপার কিংস। শনিবারের পর রুতুরাজ গায়কোয়াড়ের দল রয়েছে সপ্তম স্থানে। অথচ ম্যাচ শুরুর আগে চেন্নাই ছিল অষ্টম স্থানে।
হায়দরাবাদের কাছে ১০ রানে হেরেও পয়েন্ট তালিকায় লখনউ সুপার জায়ান্টসকে টপকে গিয়েছে চেন্নাই। খেলা শুরুর আগে দু’দলেরই পাঁচ ম্যাচে ৪ পয়েন্ট ছিল। হায়দরাবাদ ম্যাচের আগে চেন্নাইয়ের নেট রান রেট ছিল -০.৮৪৬। লখনউয়ের নেট রান রেট ছিল -০.৮০৪। এই হিসাবে পয়েন্ট তালিকায় চেন্নাইয়ের আগে ছিল ঋষভ পন্থের দল।
হায়দারাবাদের কাছে হারলেও নেট রান রেট কিছুটা ভাল করতে পেরেছে চেন্নাই। শনিবারের ম্যাচের পর চেন্নাইয়ের নেট রান রেট হয়েছে -০.৭৮০। তার সুবাদেই কোনও পয়েন্ট না পেয়েও লখনউকে টপকে পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে উঠে এসেছে চেন্নাই। এখন দু’দলেরই পয়েন্ট ৪। চেন্নাই খেলেছে ছ’টি ম্যাচ এবং লখনউ খেলেছে পাঁচটি ম্যাচ। অন্য দিকে, হায়দরাবাদ ছ’ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে উঠে এসেছে চতুর্থ স্থানে। দিল্লি ক্যাপিটালস এবং গুজরাত টাইটান্সেরও ৬ পয়েন্ট। এই দুই দল খেলেছে পাঁচটি করে ম্যাচ। নেট রান রেটে এগিয়ে হায়দরাবাদ। ঈশান কিশনের দলের নেট রান রেট ০.৫৬৬। পঞ্চম স্থানে থাকা দিল্লির নেট রান রেট ০.৩১০। ষষ্ঠ স্থানে থাকা গুজরাতের ০.০১৮।
তালিকায় শীর্ষে রয়েছে পঞ্জাব কিংস। শ্রেয়স আয়ারের দলের পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট। দ্বিতীয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ছ’ম্যাচে ৮ পয়েন্ট। তৃতীয় রাজস্থান রয়্যালসের পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট। নেট রান রেটে এগিয়ে বেঙ্গালুরু। রজত পাটিদারদের নেট রান রেট ১.১৭১। রিয়ান পরাগদের ০.৮৮৯।
আরও পড়ুন:
তালিকায় শেষ দু’টি স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স। পাঁচ ম্যাচে ২ পয়েন্ট হার্দিক পাণ্ড্যদের। অজিঙ্ক রাহানের দলের সংগ্রহ ছ’ম্যাচে ১ পয়েন্ট।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
২০:৫১
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস -
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী