আইপিলে টানা দু’টি ম্যাচ জিতে সবে আত্মবিশ্বাসী হয়ে উঠছিল চেন্নাই সুপার কিংস। হঠাৎই সমস্যায় তারা। চোটের কারণে বাকি প্রতিযোগিতায় আর খেলতে পারবেন না খলিল আহমেদ। বৃহস্পতিবার এই খবর জানানো হয়েছে। এ দিকে, চোট পাওয়া অথর্ব আঙ্কোলেকরের বদলে নতুন ক্রিকেটার নিয়েছে মুম্বই।
কেকেআরের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন খলিল। জানা গিয়েছে, তিনি কোয়াড্রিসেপ্সে চোট পেয়েছেন, যা সারতে দীর্ঘ সময় লাগতে পারে। চিকিৎসকেরাও চোটের গুরুত্ব পর্যালোচনা করে খলিলকে দীর্ঘ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। খলিলের পেশি ছিঁড়ে গিয়েছে। চোট নিয়ে খেললে অবস্থা আরও খারাপ হতে পারে। অন্তত ১০-১২ সপ্তাহ ক্রিকেট খেলতে পারবেন না খলিল।
কলকাতার বিরুদ্ধে বল করার সময় ১৭তম ওভারে চোট পান খলিল। সেই ওভারের শেষ বল করতে আসার সময় ডান পায়ের ঊরুতে অস্বস্তি হতে থাকে তাঁর। বল করার চেষ্টা করলেও পারেননি। দৌড়ের মাঝেই থেমে যান। কোনও মতে হেঁটে মাঠের বাইরে যান তিনি। ওভারটি শেষ করেন গুরজপনীত সিংহ। চোট পাওয়ার আগে তিন ওভারে মাত্র ১৭ রান দিয়েছিলেন খলিল। নিয়েছিলেন সুনীল নারাইনের উইকেট।
আরও পড়ুন:
এ দিকে, আঙ্কোলেকরের জায়গায় মুম্বই নিয়েছে কৃশ ভগতকে। ২১ বছরের কৃশ পঞ্জাবের হয়ে সাতটি প্রথম শ্রেণির ম্যাচ এবং ন’টি লিস্ট এ ম্যাচ খেলেছেন। লিস্ট এ ম্যাচে একটি অর্ধশতরানও রয়েছে তাঁর। ৩০ লক্ষ টাকায় মুম্বইয়ে যোগ দিচ্ছেন তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
শতরান করে রাজস্থানকে হারিয়ে আইপিএলের ফাইনালে! তবু ৯৬ রান করা বৈভবের ইনিংস ভুলতে পারছেন না শুভমন
-
পন্থের পদত্যাগের পর লখনউয়ের পরবর্তী অধিনায়ক কে? দুই ক্রিকেটারের নাম প্রস্তাব কেকেআরের প্রাক্তন ব্যাটারের
-
আইপিএল থেকে বিদায় বিশ্বাসই হচ্ছে না বৈভবের! গুজরাতের কাছে হারের পর মুখ খুলল সূর্যবংশী, লম্বা বার্তা সমর্থকদের
-
আইপিএল ফাইনালে বেঙ্গালুরুর সামনে গুজরাত! শতরান করে নায়ক শুভমন, বোলারদের ব্যর্থতায় দাম পেল না বৈভবের লড়াই
-
আইপিএল শেষ হওয়ার আগেই প্রথম কোপ অধিনায়কের উপর! গোয়েন্কার লখনউয়ের নেতৃত্ব থেকে ইস্তফা ঋষভ পন্থের