Advertisement
E-Paper

New Zealand Squad: ভারতের বিরুদ্ধে টেস্ট দলে একটি বদল নিউজিল্যান্ডের, ঢুকলেন বিশ্বকাপ সেমিফাইনালের নায়ক

বিশ্বকাপের পরেই ভারতে চলে আসবেন কেন উইলিয়ামসনরা। ২৫ নভেম্বর থেকে শুরু হতে চলেছে টেস্ট সিরিজ। প্রথম টেস্ট হবে কানপুরে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২১ ১৭:৩৪
দলে ফিরলেন ড্যারিল মিচেল

দলে ফিরলেন ড্যারিল মিচেল ফাইল চিত্র।

টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে আউট হওয়ার পরে ব্যাটে ঘুসি মেরে চোট পান নিউজিল্যান্ডের ব্যাটার ডেভন কনওয়ে। ফলে বিশ্বকাপের ফাইনাল থেকে আগেই বাদ পড়েছেন তিনি। এ বার ভারতের বিরুদ্ধে টেস্ট দল থেকেও বাদ পড়লেন। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে সেমিফাইনালের নায়ক ড্যারিল মিচেলকে

রবিবার নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড বলেন, ‘‘বিশ্ব চেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সিরিজে কনওয়ের দলে না থাকা খুব খারাপ খবর। কিন্তু ওর বদলে অন্য কেউ সুযোগ পেল। মিচেল যে কোনও পরিস্থিতিতে খেলতে পারে। তাই ওকে সুযোগ দেওয়া হয়েছে। এই মুহূর্তে মিচেলের আত্মবিশ্বাস তুঙ্গে। টেস্টেও নিজের যোগ্যতা প্রমাণ করতে ও মুখিয়ে থাকবে।’’

বিশ্বকাপের পরেই ভারতে চলে আসবেন কেন উইলিয়ামসনরা। ১৭ নভেম্বর থেকে তিনটি টি২০ ম্যাচ খেলবেন তাঁরা। তার পরে ২৫ নভেম্বর থেকে শুরু হতে চলেছে টেস্ট সিরিজ। প্রথম টেস্ট হবে কানপুরে। ৩ ডিসেম্বর থেকে মুম্বইয়ে রয়েছে সিরিজের দ্বিতীয় টেস্ট।

T20 World Cup 2021 new zealand cricket Daryl Mitchell
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy