Advertisement
E-Paper

আফ্রিদি-রিজ়ওয়ানদের স্কুলের বাচ্চা বলে দিলেন ওয়ার্নার! পাকিস্তান সুপার লিগের সাংবাদিক সম্মেলনেই ধমক অসি ক্রিকেটারের

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ। তার আগে যৌথ সাংবাদিক সম্মেলন করছিলেন পাঁচ অধিনায়ক ওয়ার্নার, লাবুশেন, আফ্রিদি, রিজ়ওয়ান এবং শাকিল। তখনই ধমক দেন ওয়ার্নার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১০:৩১
Marnus Labuschange, Saud Shakeel, Shaheen Shah Afridi, Mohammad Rizwan, David Warner.

পাকিস্তান সুপার লিগের সাংবাদিক সম্মেলনে চার অধিনায়ক (বাঁ দিক থেকে) লাবুশেন, শাকিল, আফ্রিদি, রিজ়ওয়ান, ওয়ার্নার। ছবি: সংগৃহীত।

শাহিন শাহ আফ্রিদি, মহম্মদ রিজ়ওয়ানদের স্কুলের বাচ্চা বলে দিলেন ডেভিড ওয়ার্নার। পাকিস্তান সুপার লিগ শুরু হওয়ার আগে অধিনায়কদের যে সাংবাদিক সম্মেলন ছিল, সেখানে মেজাজ হারালেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার।

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ। তার আগে যৌথ সাংবাদিক সম্মেলন করছিলেন পাঁচ অধিনায়ক ওয়ার্নার (করাচি কিংস), মারনাস লাবুশেন (হায়দরাবাদ কিংসমান), আফ্রিদি (লাহোর কালান্দার্স), রিজ়ওয়ান (রাওয়ালপিন্ডি) এবং সাউদ শাকিল (কোয়েটা গ্ল্যাডিয়েটর্স)। ওয়ার্নার যখন কথা বলছিলেন, তখন নিজেদের মধ্যে হাসাহাসি ও গল্প করছিলেন বাকি চার জন। এতেই মেজাজ হারান করাচি অধিনায়ক। বাকি চার জনের উদ্দেশে খানিকটা ধমকের সুরেই বলেন, ‘‘সমস্যাটা কী? দুঃখিত ভদ্রমহোদয়গণ, মনে হচ্ছে আমাদের এখানে স্কুলের বাচ্চারা বসে আছে।’’

মেজাজ হারিয়েছেন আফ্রিদিও। তাঁকে পাকিস্তান ক্রিকেটের এখনকার করুণ অবস্থা নিয়ে প্রশ্ন করা হয়। আফ্রিদি বলেন, ‘‘পাকিস্তান ক্রিকেট নিয়ে এখানে কোনও আলোচনা হবে না। যা প্রশ্ন করার পাকিস্তান সুপার লিগ নিয়ে করুন।’’

পাকিস্তান সুপার লিগ নিয়ে গত কয়েক দিন ধরেই নানা আলোচনা, বিতর্ক চলছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে জ্বালানির সংকট তৈরি হয়েছে। এর জেরে দর্শকশূন্য স্টেডিয়ামে পিএসএল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন যে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জ্বালানি সংকটের কারণে দেশবাসীকে কম যাতায়াত করার অনুরোধ করেছেন। এই কারণে ছ’টির পরিবর্তে মাত্র দু’টি শহরে এ বার পিএসএল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানটিও বাতিল করা হয়েছে।

David Warner Shaheen Afridi Mohammad Rizwan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy