Advertisement
E-Paper

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট ১৭ লক্ষ টাকায় বিক্রি করছে আইসিসি! অভিযোগ ললিত মোদীর

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে হেরেছিল পাকিস্তান। মেলবোর্নে সেই ম্যাচে প্রায় এক লক্ষ দর্শক ছিলেন মাঠে। বিরাট কোহলি ম্যাচ জিতিয়েছিলেন ভারতকে। এই বছরও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আগ্রহ তুঙ্গে। আর সেই ম্যাচের টিকিটের দাম নিয়ে অভিযোগ করলেন ললিত মোদী।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৪ ১৫:৪৫
India vs Pakistan

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আগ্রহ তুঙ্গে। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯ জুন মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। একই গ্রুপে রয়েছে দুই দল। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হেরেছিল পাকিস্তান। মেলবোর্নে সেই ম্যাচে প্রায় এক লক্ষ দর্শক ছিলেন মাঠে। বিরাট কোহলি ম্যাচ জিতিয়েছিলেন ভারতকে। এই বছরও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আগ্রহ তুঙ্গে। আর সেই ম্যাচের টিকিটের দাম নিয়ে আইসিসির বিরুদ্ধে অভিযোগ করলেন ললিত মোদী।

এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে আমেরিকায়। আইপিএলের প্রাক্তন কর্তা সমাজমাধ্যমে লেখেন, “অবাক হয়ে গিয়েছি, আইসিসি ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি করছে ২০ হাজার ডলারে (প্রায় ১৭ লক্ষ টাকা)। ক্রিকেটের প্রসারের জন্য, সমর্থকদের আনন্দ দেওয়ার জন্য এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে আমেরিকায়। টিকিট বিক্রি করে লাভ করার জন্য প্রতিযোগিতা করা হচ্ছে না।”

আমেরিকার এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। কিছু কিছু টিকিটের দাম এক কোটি টাকা। সেই খবর প্রকাশ্যে আসার পরেই ললিতের এই বক্তব্য জানা যায়।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত প্রথম ম্যাচ খেলতে নামবে ৫ জুন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচ খেলবে ভারত। দ্বিতীয় ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। ভারতের গ্রুপে রয়েছে আমেরিকা এবং কানাডাও।

T20 World Cup 2024 Team India India vs Pakistan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy