টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে ৬১ রানে হারায় সলমন আলি আঘার দলের তীব্র সমালোচনা চলছে। দলকে কড়া বার্তা দিয়েছেন ক্ষুব্ধ মহসিন নকভি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সূত্রে খবর, টি-টোয়েন্টি দল থেকে ছেঁটে ফেলা হতে পারে দুই সিনিয়র ক্রিকেটার বাবর আজ়ম এবং শাহিন আফ্রিদিকে।
সূর্যকুমার যাদবের দলের কাছে সলমনদের পর্যুদস্ত হওয়া মেনে নিতে পারছেন না পিসিবি চেয়ারম্যান নকভি। পিসিবির এক কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘‘দলের পারফরম্যান্সে চেয়ারম্যান অত্যন্ত হতাশ এবং ক্ষুব্ধ। রবিবার খেলা শেষ হওয়ার আগেই স্টেডিয়াম থেকে বেরিয়ে যান। তখন আমাদের পরাজয় নিশ্চিত হয়ে গিয়েছিল।’’ পিসিবির ওই কর্তা জানিয়েছেন, স্টেডিয়াম ছাড়ার পরই দলের ম্যানেজার নাভেদ আক্রম চিমাকে ঘনিষ্ঠ এক কর্তার মাধ্যমে মেসেজ পাঠান ক্ষুব্ধ নকভি। জানিয়ে দেওয়া হয়, ‘‘এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এই ধরনের পারফরম্যান্স বোধগম্য নয়। মেনে নেওয়া যায় না।’’ ঘনিষ্ঠ মহলে হতাশ নকভি নাকি বলেছেন, সলমনদের পারফরম্যান্স পাকিস্তানের মান ডোবাচ্ছে।
অন্য দিকে, রবিবারের ম্যাচের পর পাকিস্তান শিবিরে অসন্তোষ তৈরি হয়েছে। অসন্তোষের কেন্দ্রে বাবর এবং শাহিন। দলের মধ্যেই প্রশ্ন উঠেছে, গুরুত্বপূর্ণ ম্যাচে আর কবে দায়িত্ব নিয়ে খেলবেন সিনিয়রেরা। পিসিবি কর্তারাও তাঁদের উপর ক্ষু্দ্ধ। উল্লেখ্য, ভারতের বিরুদ্ধে বাবর ৫ রান করে আউট হয়ে যান। শাহিন ২ ওভারে ৩১ রান দিয়ে ১ উইকেট নেন। ব্যাট হাতে তাঁর ১৯ বলে ২৩ রানের ইনিংস গুরুত্ব পাচ্ছে না। কারণ দলের প্রধান বোলার হিসাবেই বিবেচনা করা হয় শাহিনকে।
পাকিস্তান শিবির সূত্রে খবর, নামিবিয়ার বিরুদ্ধেই প্রথম একাদশ থেকে ছেঁটে ফেলা হতে পারে বাবর এবং শাহিনকে। পিসিবির এক কর্তা বলেছেন, ‘‘যথেষ্ট হয়েছে। গভীর রাতে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয়েছে। এ ভাবে চলতে পারে না। বাবর এবং শাহিনকে বসিয়ে দেওয়ার বার্তা দেওয়া হয়েছে। সলমন মির্জা, নাসিম শাহ, ফখর জ়ামানদের খেলানোর কথা বলা হয়েছে নামিবিয়ার বিরুদ্ধে।’’
আরও পড়ুন:
সব মিলিয়ে ভারতের কাছে হারের পর অগ্নিগর্ভ পরিস্থিতি পাক শিবিরে। চলতি বিশ্বকাপেই খুব প্রয়োজন না হলে বাবর এবং শাহিনকে আর প্রথম একাদশে চাইছেন না পিসিবি কর্তারা। কোচ মাইক হেসন এবং অধিনায়ক সলমনকে বিষয়টি বলে দেওয়া হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের