পর পর তিনটি ম্যাচে শূন্য করার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৫ রান করেছেন। তবে অভিষেক শর্মার খেলা মন ভরাতে পারেনি কারওরই। নেটে ভাল ব্যাট করলেও ম্যাচে তার কোনও প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে না। সেই অভিষেককে বাসের মধ্যেই কোচিং দিতে শুরু করলেন কোচ গৌতম গম্ভীর। সেই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।
জ়িম্বাবোয়ের বিরুদ্ধে সুপার এইটের দ্বিতীয় ম্যাচ খেলতে সোমবার চেন্নাই পৌঁছেছে ভারতীয় দল। বিমানবন্দর থেকে ক্রিকেটারেরা একে একে বেরিয়ে বাসে ওঠেন। ড্রাইভারের ঠিক পিছনের আসনে পাশাপাশি বসেছিলেন গম্ভীর এবং অভিষেক। তখনই অভিষেকের উদ্দেশে একটানা বেশ কিছু ক্ষণ কথা বলতে দেখা যায় গম্ভীরকে। অভিষেক এক মনে সেই কথা শুনতে থাকেন।
কিছু ক্ষণ পরে পিছনের আসনে বসে থাকা রায়ান টেন দুশখাতেকেও ডাকেন গম্ভীর। তাঁকেও কিছু বলেন। দেখে মনে হয়েছে, অভিষেককে বিশেষ ধরনের অনুশীলন করানোর জন্য দুশখাতেকে নির্দেশ দিচ্ছেন গম্ভীর। আদপে কী কথাবার্তা হয়েছে, তা দেখা যেতে পারে ভারতের অনুশীলনে।
ভারতের দল নির্বাচনের সমালোচনা করেছেন অজিঙ্ক রাহানে। বলেছেন, “আপনি বললেন দক্ষিণ আফ্রিকা দলে অনেক বাঁ হাতি থাকার কারণে ওকে নিয়েছেন। তা হলে কেন শুধু দু’ওভার বল করালেন। অফস্পিনার যে বাঁহাতিদের বিরুদ্ধে দারুণ বল করবে এমন তো কোনও নিশ্চয়তা নেই। কেশব মহারাজ (বাঁ হাতি স্পিনার) ভারতের বাঁ হাতি ব্যাটারদের সামনে কত ভাল বল করল সেটা তো সবাই দেখেছি। এই যুগে যেখানে সাজঘরে এত লোক রয়েছে, এত বিশ্লেষক রয়েছে, এত মাথায় রয়েছে, সেখানে এই ভুল হয় কী করে? অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হচ্ছে না তো?”
আরও পড়ুন:
রবিচন্দ্রন অশ্বিনের মতে, দলে বেশি বদল করা উচিত নয়। তিনি বলেছেন, “এ বার সমাধান খুঁজতে হবে। আমরা ভাবি দল বদলালেই সমাধান পাওয়া যাবে। একেবারেই না। নিজেদের সমাধান খুঁজে বার করতে হবে। দলে স্থিতাবস্থা থাকলেই সেটা সম্ভব। এমন পরিস্থিতি তৈরি করতে হবে যাতে খেলোয়াড়েরা শান্ত মাথায় নিজেরাই সমাধান খুঁজে বার করতে পারে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের