নতুন গাড়ি নিয়ে বিপাকে পড়লেন হার্দিক পাণ্ড্য। ১২ কোটি টাকার ফেরারি নিয়ে মুম্বইয়ের রাস্তায় বেরিয়ে ছিলেন অলরাউন্ডার। নিজেই চালাচ্ছিলেন গাড়ি। রাস্তার ‘স্পিড ব্রেকার’-এ ফেঁসে গেলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক।
রবিবার আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নামবে মুম্বই। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের আগে নতুন গাড়ি নিয়ে বেরিয়ে বিপাকে পড়লেন মুম্বই অধিনায়ক। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার ‘স্পিড ব্রেকার’ পেরোতে গিয়ে নাজেহাল হয়ে যান তিনি। রাস্তা থেকে তাঁর ফেরারির ‘গ্রাউন্ড ক্লিয়ারেন্স’ বা উচ্চতা কম হওয়ায় সমস্যায় পড়েন। গাড়ি সোজা করে ‘স্পিড ব্রেকার’ পেরোতে পারেননি হার্দিক। গাড়িটিকে কিছুটা আড়াআড়ি করে চালিয়ে সমস্যার সমাধান করেন ভারতীয় দলের অলরাউন্ডার।
‘স্পিড ব্রেকার’ পেরোতে সমস্যা হলেও চালক হার্দিকের দক্ষতার প্রশংসা করেছেন অনেকে। ‘স্পিড ব্রেকার’ পার করার পর হার্দিকের মুখেও দেখা গিয়েছে স্বস্তির হাসি। রাস্তায় যানজট হয়ে যাওয়ার আশঙ্কায় থাকা পুলিশ কর্মীরাও স্বস্তি পান। ক্রিকেট ভক্তেরা নানা মন্তব্য করেছেন।
আরও পড়ুন:
গত ১৩ বছর আইপিএলে প্রথম ম্যাচ জিততে পারেনি মুম্বই। শেষ বার ২০১২ সালে জয় দিয়ে আইপিএল শুরু করেছিল পাঁচ বারের চ্যাম্পিয়নেরা। এ বার কেকেআরকে হারিয়ে আইপিএল শুরু করতে মরিয়া হার্দিকের মুম্বই।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
১২:০০
২৫ হাজার থেকে ২ লক্ষ, সমাজমাধ্যমে ক্রিকেটারদের গালি দেওয়ার জন্য ভাড়া পাওয়া যায় লোক! ক্রিকেটের অন্ধকার দিক প্রকাশ্যে -
১০:২৯
দুর্গাপুজোর সময়ে হতে পারে আইপিএল, জোড়া কারণে প্রতিযোগিতার সময় পিছিয়ে দিতে পারে বোর্ড, অপেক্ষা অনুমতির -
২৩:৪৬
কোহলির বেঙ্গালুরুর সামনে দাঁড়াতেই পারল না শুভমনের গুজরাত, একপেশে জয়ে আইপিএলের ফাইনালে গত বারের চ্যাম্পিয়নেরা -
১৭:০২
অবশেষে ভারতীয় বোর্ডের নির্দেশ মানলেন অর্শদীপ, সমাজমাধ্যম থেকে ২০০-র বেশি পোস্ট মুছলেন ‘অবাধ্য’ জোরে বোলার -
আইপিএল ট্রফিতে চোখ বেঙ্গালুরুর, মঙ্গলবারের ম্যাচে একটিই চিন্তা পাটীদারের, গুজরাতের দাবি, লড়াই হবে চোখে চোখ রেখে