দল জিতলেও মেজাজ ধরে রাখতে পারেননি হাইনরিখ ক্লাসেন। মেজাজ হারিয়ে প্রতিপক্ষ ক্রিকেটারকে কথা শুনিয়েছেন তিনি। এই ঘটনায় শাস্তি পেতে পারেন ক্লাসেন। কারণ, বিবাদ দু’তরফে হয়নি। যে সঞ্জু স্যামসনকে তিনি কথা শুনিয়েছেন, সেই সঞ্জু কিন্তু পাল্টা একটি কথাও বলেননি।
ঘটনাটি ঘটেছে ম্যাচের ১৫তম ওভারে। নুর আহমেদের বিরুদ্ধে ব্যাট করছিলেন ক্লাসেন। নুরের একটি বল সামনের পায়ে খেলতে গিয়ে মিস্ করেন তিনি। বল যায় উইকেটরক্ষক সঞ্জুর কাছে। সেকেন্ডের ভগ্নাংশে স্টাম্প করেন সঞ্জু। তিনি আউটের আবেদন করেন। ক্লাসেন নিশ্চিত ছিলেন, তিনি ক্রিজ়ে রয়েছেন। কিন্তু রিপ্লে-তে দেখা যায়, ক্লাসেনের পা ক্রিজ়ের ভিতরে থাকলেও হাওয়ায় রয়েছে। বল মাটিতে পড়ার আগেই স্টাম্প আউট করেন সঞ্জু। ২৬ বলে ৪৭ রানের মাথায় আউট হন ক্লাসেন।
সঞ্জুর এই স্টাম্প মনে করিয়ে দেয় মহেন্দ্র সিংহ ধোনিকে। অনেকটা এই কায়দাতেই চোখের পলক ফেলার আগে স্টাম্প আউট করতেন ধোনি। ঠিক সেই কায়দাতেই স্টাম্প আউট করেন সঞ্জু। ক্লাসেন ক্রিজ়ের ভিতরে থাকলেও পা নামানোর সময় পাননি।
আরও পড়ুন:
সঞ্জুর উল্লাসের ধরন ভাল লাগেনি ক্লাসেনের। তিনি সঞ্জুর সামনে গিয়ে কিছু কথা বলেন। ক্লাসেনকে দেখে বোঝা যাচ্ছিল, মেজাজ হারিয়েছেন তিনি। কিন্তু পাল্টা সঞ্জু কিছু বলেননি। তিনি শুধু ক্লাসেনের দিকে তাকিয়ে থাকেন। হতাশ হয়ে ফেরেন ক্লাসেন। ডাগআউটের দিকে যাননি ক্লাসেন। তিনি সোজা সাজঘরে চলে যান।
ক্লাসেন আউট হলেও জিততে সমস্যা হয়নি হায়দরাবাদের। ঈশান কিশনের ৪৭ বলে ৭০ রানে ভর করে এক ওভার বাকি থাকতে ১৮১ রান তাড়া করে জিতে যায় তারা। এই জয়ের ফলে প্লে-অফে জায়গা করে নিয়েছে হায়দরাবাদ। সেই সঙ্গে গুজরাত টাইটান্সকেও প্লে-অফে তুলেছে তারা। অন্য দিকে এই হারের ফলে প্লে-অফে ওঠার লড়াই কঠিন হয়েছে চেন্নাই সুপার কিংসের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী