Advertisement
E-Paper

Tim Paine: যৌন কেলেঙ্কারির মতো ঘটনা ঘটিয়েও তিন বছর ধরে অধিনায়কত্ব করেছেন টিম পেন, কী ভাবে

তিন বছর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া যখনই পেনের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নিয়েছিল, তখনই সব জানতে পেরে গিয়েছিলেন তাঁর স্ত্রী বনি পেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ২১:৪৫
অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়েছেন টিম পেন

অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়েছেন টিম পেন ফাইল চিত্র।

সব জানতেন। তবু তিন বছর ধরে তাঁর পাশে দাঁড়িয়েছেন। ২০১৮ সালে টিম পেন যে এক মহিলাকে অশ্লীল ছবি ও ম্যাসেজ পাঠিয়েছিলেন, সেই কীর্তি ফাঁস হওয়ার পরে ২০২১ সালের ১০ নভেম্বরও তাঁর পাশেই দাঁড়াচ্ছেন স্ত্রী বনি।

তিন বছর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া যখনই পেনের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নিয়েছিল, তখনই বনি সব জানতে পেরে গিয়েছিলেন। শুক্রবার অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়কের পদ থেকে পেন সরে যাওয়ার আগে পর্যন্ত কিছুই জনসমক্ষে আসেনি। সব কিছু গোপন রাখার ক্ষেত্রে বনির ভূমিকাই বোধ হয় সবথেকে বেশি ছিল।

স্ত্রীর সঙ্গে পেন

স্ত্রীর সঙ্গে পেন ছবি: ইনস্টাগ্রাম

এই তিন বছরে তিনি বিশেষ করে টুইটার, ফেসবুকে তাঁদের পাঁচ বছরের ‘সুখী’ বৈবাহিক জীবনের ছবিই সযত্নে, সচেতনে তুলে ধরেছিলেন। গত ২ নভেম্বর তিনি পরিবারের একটি ঘনিষ্ঠ ছবি পোস্ট করে লেখেন, ‘সবথেকে নিখুঁত জন্মদিন।’

নিয়মিত তাঁদের রাত্রিযাপনের ছবি পোস্ট করতেন বনি। গত জুলাইতে এরকমই একটি ছবি পোস্ট করেন। সঙ্গে লেখেন, ‘আমার হট ডেট। আর কেউ কি বাইরে না বেরিয়ে আমাদের মতো ঘরে এরকম রাত কাটাতে পারবে? নাকি আমরা একটু বেশিই বুড়িয়ে গিয়েছি?’

টিম ও বনি পেন

টিম ও বনি পেন ছবি: ইনস্টাগ্রাম

গত এপ্রিলে পেন-বনি হাত ধরাধারি করে ক্রিকেট তাসমানিয়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়েছিলেন। কোভিডের জন্য যখন তাঁদের আলাদা থাকতে হয়েছিল, তখন কতটা ভেঙে পড়েছিলেন, সে কথাও নেটমাধ্যমে জানিয়েছিলেন বনি, লিখেছিলেন, ‘ওকে বিদায় জানাতে গিয়ে আমি শেষ হয়ে গিয়েছি। আশা করছি তাড়াতাড়ি ফিরে আসবে।’

গত ডিসেম্বরে পেনের ৩৬তম জন্মদিনেও মন ছুঁয়ে যাওয়া পোস্ট করেছিলেন বনি। লিখেছিলেন, ‘আমরা তোমাকে খুব ভালবাসি। তোমার জন্য আমরা সত্যিই গর্বিত।’

স্বামীর সঙ্গে বনি

স্বামীর সঙ্গে বনি ছবি: ইনস্টাগ্রাম

২০২০ সালের সেপ্টেম্বরে হোবার্টের ক্রাউন প্লাজায় এক সঙ্গে কাটানোই হোক, বা ক্রিকেট অস্ট্রেলিয়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হোক, বা নতুন বছর থেকে বড়দিন হোক, নেটমাধ্যমে ছবি দিতে ভুল করেননি বনি। ফ্রান্স-স্পেন থেকে শুরু করে বালি-কোপটাউনে এক সঙ্গে বেড়াতে যাওয়ার ছবি ফলাও করে নেটদুনিয়ায় জাহির করেছেন।

যৌন কেলেঙ্কারির মতো ঘটনা ঘটিয়েও পেন যে তিন বছর ধরে হাসতে হাসতে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করেছেন, তার পিছনে বনির ভূমিকাই সবথেকে বেশি।

স্বামী ও স্ত্রী এক সঙ্গে

স্বামী ও স্ত্রী এক সঙ্গে ছবি: ইনস্টাগ্রাম

হয়তো পেনের পাশে একটু বেশিই থাকতে চেয়েছিলেন। হয়ত ভিতরের যন্ত্রণা বাইরে আনতে চাননি। হয়ত বা জ্বলে-পুড়ে যাওয়া মনে একটু সুখের প্রলেপ দিতে চেয়েছিলেন। কেন পেনকে আগলে রেখেছিলেন এ ভাবে? শুধুই তাঁরা স্বামী-স্ত্রী বলে? শুধুই ছেলে চার্লি ও মেয়ে মিলার কথা ভেবে? জবাব আছে শুধু বনির কাছেই।

tim paine australia cricket Sex Scandal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy