টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নির্বাচিত ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ করে দিল আইসিসি। প্রাক্তন এবং বর্তমান, দু’ধরনের ক্রিকেটারদের মিলিয়েই এই তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকায় চমক রেখেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক টেম্বা বাভুমা ধারাভাষ্য দেবেন টি-টোয়েন্টি বিশ্বকাপে।
আইসিসি-র প্রকাশিত তালিকায় রবি শাস্ত্রী, নাসের হুসেন, ইয়ান স্মিথ এবং ইয়ান বিশপের মতো প্রাক্তন এবং বিখ্যাত ধারাভাষ্যকার রয়েছেন। সঙ্গে প্রাক্তন টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অ্যারন ফিঞ্চ, দীনেশ কার্তিক, কুমার সঙ্গকারা, স্যামুয়েল বদ্রি, রবিন উথাপ্পা, কার্লোস ব্রাথওয়েট রয়েছেন।
বর্তমান ক্রিকেটারদের মধ্যে নজর থাকবে বাভুমার দিকেই। ২০১৪-র বিশ্বকাপ জয়ী অ্যাঞ্জেলো ম্যাথুজ়কে রাখা হয়েছে।
আরও পড়ুন:
ধারাভাষ্যকারদের তালিকা: রবি শাস্ত্রী, নাসের হুসেন, ইয়ান স্মিথ, ইয়ান বিশপ, অ্যারন ফিঞ্চ, দীনেশ কার্তিক, কুমার সঙ্গকারা, স্যামুয়েল বদ্রি, রবিন উথাপ্পা, কার্লোস ব্রাথওয়েট, অইন মর্গ্যান, ওয়াসিম আক্রম, সুনীল গাওস্কর, ম্যাথু হেডেন, রামিজ় রাজা, ডেল স্টেন, মাইকেল আথারটন, ওয়াকার ইউনিস, সাইমন ডুল, শন পোলক, কাটে মার্টিন, হর্ষ ভোগলে, পুমেলেলো এমবাঙ্গোয়া, নাটালি জার্মানোস, ড্যানি মরিসন, অ্যালান উইলকিন্স, ইয়ান ওয়ার্ড, মার্ক হাওয়ার্ড, নিক নাইট, আথার আলি খান, কাস নাইডু, বাজ়িদ খান, রৌনক কপূর, নিয়াল ও ব্রায়েন, প্রেস্টন মমসেন, অ্যান্ড্রু লিয়োনার্ড, রাসেল আর্নল্ড, রোশন আবেসিঙ্ঘে, অ্যাঞ্জেলো ম্যাথুজ় এবং টেম্বা বাভুমা।