টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে খুশি হলেও সন্তুষ্ট নন গৌতম গম্ভীর। ২৪ ঘণ্টা কাটার আগেই সূর্যকুমার যাদবদের নতুন লক্ষ্য ঠিক করে দিলেন ভারতীয় দলের কোচ। ক্রিকেটারদের মাঠে আরও নির্দয় হওয়ার পরামর্শ দিয়েছেন গম্ভীর।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনালে ২৫০-এর বেশি রান তুলেছে ভারতীয় দল। তা-ও দলের ব্যাটিংয়ে সন্তুষ্ট নন গম্ভীর। বিশ্বকাপ জয়ের পর এক সাক্ষাৎকারে ভারতীয় দলের কোচ বলেছেন, ‘‘এটা সবে শুরু। শেষ নয়। আমাদের আরও অনেক কিছু অর্জন করার রয়েছে। আমরা এখনও টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০ রান করতে পারিনি। আশা করি, এক দিন সেটাও করতে পারব আমরা। শুধু তাই নয়। আমরা আরও নির্দয় ক্রিকেট খেলতে চাই।’’
কোচ হিসাবে কি আপনার কোনও খামতি রয়েছে বলে মনে করছেন? এই প্রশ্নের উত্তরে মাঠের পারফরম্যান্সের উপর নিয়ন্ত্রণের অভাবকে ইঙ্গিত করেছেন। ভারতীয় দলের কোচ বলেছেন, ‘‘আপনি দলের মধ্যে সেরা পরিবেশ তৈরি করতে পারেন। ক্রিকেটারদের নিরাপদ বোধ করাতে পারেন। আপনি নিজের অভিজ্ঞতা এবং জ্ঞান ভাগ করে নিতে পারেন। কিন্তু মাঠে ক্রিকেটারদের পারফরম্যান্স যতটা ভাল, কোচ হিসাবে আপনার ভাবমূর্তি এবং সাফল্যও ততটা ভাল।’’
আরও পড়ুন:
গম্ভীর বুঝিয়ে দিয়েছেন, বিশ্বকাপ জেতাই সব নয়। দলকে অপরাজেয় হয়ে উঠতে হবে। খেলার মান এমন পর্যায় নিয়ে যেতে হবে, যাতে হারের সম্ভাবনা প্রায় শূন্য করে ফেলা যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় তাঁকে খুশি করলেও তৃপ্তি দিচ্ছে না। তাঁর চোখে এখন ৩০০ রান।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের