Advertisement
E-Paper

মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের পিচ! টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতি শুরু রোহিতদের

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এখনও দু’টি টেস্ট বাকি ভারতের। এখন থেকেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার প্রস্তুতি শুরু করে দিয়েছেন রোহিত শর্মারা। বিশেষ পরিকল্পনা করেছেন তাঁরা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৫৪
Picture of Rohit Sharma

ভারত-অস্ট্রেলিয়া টেস্টের মাঝেই অন্য পরিকল্পনা শুরু করেছেন রোহিত শর্মারা। সে কথা জানালেন ভারত অধিনায়ক। —ফাইল চিত্র

ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের আগে থেকেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রোহিত শর্মাদের মনে। প্রথম দুই টেস্ট জেতায় ফাইনালের পথে এক পা বাড়িয়ে রেখেছে ভারত। ইনদওর টেস্ট জিতে ফাইনাল নিশ্চিত করতে চাইছেন রোহিতরা। তার পরে আমদাবাদে শেষ টেস্টে ফাইনালের প্রস্তুতি সারার পরিকল্পনা নিয়েছেন তাঁরা।

ইনদওরে তৃতীয় টেস্ট খেলতে নামার আগে সাংবাদিক বৈঠকে রোহিত বলেছেন, ‘‘এখন থেকেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আলোচনা চলছে। কারণ, ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা সম্পূর্ণ অন্য অভিজ্ঞতা। আমাদের তৈরি থাকতে হবে। তার জন্য আমদাবাদে প্রস্তুতি সারতে চাইছি।’’

ঠিক কী ধরনের প্রস্তুতির কথা বলেছেন রোহিত? ভারত অধিনায়কের মতে, ইংল্যান্ডে সাধারণত পেস সহায়ক উইকেট হবে। সেই ধরনের উইকেট আমদাবাদে তৈরি করতে চাইছেন তাঁরা। রোহিত বলেছেন, ‘‘ইংল্যান্ডে সাধারণত পিচে গতি বেশি থাকে। পেসাররা সুবিধা পায়। কিন্তু আমাদের দেশে সাধারণত স্পিন সহায়ক উইকেট হয়। আমদাবাদে পেস সহায়ক পিচ তৈরি করার পরিকল্পনা করেছি। তাতে আমাদের ব্যাটার ও বোলারদের প্রস্তুতি অনেকটা হয়ে যাবে।’’

দেশের মাটিতে টানা ১৬টি সিরিজ় জেতার দোরগোড়ায় দাঁড়িয়ে ভারত। এই কৃতিত্ব কম নয় বলেই মনে করেছেন রোহিত। ভারত অধিনায়ক বলেছেন, ‘‘হতে পারে দেশের মাটিতে কিছুটা সুবিধা পাওয়া যায়। কিন্তু দুটো দলই একই পিচে খেলে। তাই জিততে গেলে দু’দলকেই ভাল খেলতে হবে। সেখানে আমরা অন্যদের থেকে এগিয়ে। একের পর এক সিরিজ়ে জেতা কম কৃতিত্বের নয়। এটাকেই আমরা এগিয়ে নিয়ে যেতে চাই।’’

ভারত-অস্ট্রেলিয়া এক দিনের সিরিজ়ের পরে আগামী ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। সেই প্রতিযোগিতা শেষ হওয়ার পরে ৭ জুন থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। কোন দুই দল ফাইনাল খেলবে তা এখনও নিশ্চিত না হলেও ভারত ও অস্ট্রেলিয়ার খেলার সম্ভাবনা বেশি। লন্ডনের ওভাল স্টেডিয়ামে হবে সেই খেলা।

India vs Australia Test Series Rohit Sharma India Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy