Advertisement
E-Paper

মহম্মদ শামির বদলে কেন কেকেআরের পেসারকেই নেওয়া হল দলে, উত্তর দিলেন রোহিত শর্মা

প্রায় সাড়ে তিন বছর পর টি-টোয়েন্টি দলে প্রত্যাবর্তন হয়েছে উমেশ যাদবের। তবে কলকাতা নাইট রাইডার্সের বোলারকে দলে নেওয়ার ব্যাপারে বিশেষ ভাবতে হয়নি। এমনটাই জানালেন অধিনায়ক রোহিত শর্মা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২২ ১৫:৪২
উমেশকে নেওয়ার কারণ ব্যাখ্যা রোহিতের।

উমেশকে নেওয়ার কারণ ব্যাখ্যা রোহিতের। ফাইল ছবি

অস্ট্রেলিয়া সিরিজ শুরুর মুখেই মহম্মদ শামির কোভিড হওয়ায় ঘেঁটে গিয়েছে ভারতীয় দলের পরিকল্পনা। তড়িঘড়ি দলে নেওয়া হয়েছে উমেশ যাদবকে। সাড়ে তিন বছর পর টি-টোয়েন্টি দলে প্রত্যাবর্তন হয়েছে তাঁর। তবে কলকাতা নাইট রাইডার্সের বোলারকে দলে নেওয়ার ব্যাপারে বিশেষ ভাবতে হয়নি। এমনটাই জানালেন অধিনায়ক রোহিত শর্মা।

রবিবার সাংবাদিক বৈঠকে রোহিত বলেছেন, “শামির মতো উমেশও দীর্ঘ দিন ধরে বোলিং করছে। কোন ফরম্যাটের দলে ওরা সুযোগ পেল, সেটা নিয়ে বিশেষ ভাবনাচিন্তা করতে হয় না। ওরা যে ফরম্যাটে খেলেছে সেখানেই নিজেদের প্রমাণ করেছে। ওদের দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন নেই। নতুন কাউকে নেওয়া হলে ভাবতে হত। তবে উমেশ বা শামির মতো ক্রিকেটার ফিট থাকলে যে কোনও মুহূর্তে ওদের দলে নেওয়া হতে পারে।”

কেকেআরের হয়ে গত আইপিএলে ভাল খেলেছেন উমেশ। ১২ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন। সেই পারফরফম্যান্সই ভারতীয় দলে তাঁকে সুযোগ পেতে সাহায্য করেছে বলে জানিয়েছেন রোহিত। তাঁর কথায়, “ওদের ছন্দের দিকে বিশেষ তাকানোর দরকার নেই। আমরা সবাই দেখেছি আইপিএলে উমেশ কত ভাল বল করেছে। জোরে বল করতে পারে, স্যুইং করাতে পারে। মনে হয়েছে আমাদের দলের সঙ্গে মানিয়ে নিতে পারবে ও। তাই বেশি আলোচনা করার দরকার পড়েনি। বিশ্বকাপের কথা মাথায় রেখে আমরা অনেক ক্রিকেটারকে সুযোগ দিয়েছি। এ বার কী ভাবে সামনের দিকে এগোতে চাই, সে সম্পর্কেও স্পষ্ট ধারণা হয়েছে আমাদের।”

Rohit Sharma India vs Australia Umesh Yadav KKR IPL
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy