Advertisement
E-Paper

India vs Sri Lanka 2022: ভারতীয় দলের নিরাপত্তায় ফাঁক! মোহালির হোটেলের বাসে পাওয়া গেল বন্দুকের গুলির খোল

যে সংস্থার থেকে বাস নেওয়া হয়েছিল, তারা বিভিন্ন বিয়েবাড়ি এবং অনুষ্ঠানের জন্য বাস ভাড়া দেয়। মনে করা হচ্ছে সেখানেই কোনও ঘটনা ঘটে থাকবে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৪৫
মোহালির পিসিএ স্টেডিয়াম।

মোহালির পিসিএ স্টেডিয়াম। —ফাইল চিত্র

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট খেলার জন্য মোহালিতে যাবে ভারতীয় দল। টেস্ট দলের কেউ কেউ ইতিমধ্যেই সেখানে পৌঁছতে শুরুও করে দিয়েছেন। সেই হোটেলে একটি বাসে পাওয়া গিয়েছে বন্দুকের দু’টি গুলির খোল। ৪ মার্চ থেকে শুরু মোহালি টেস্ট।

একটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, হোটেল থেকে বেরিয়ে সেই বাসে করে মোহালির পিসিএ স্টেডিয়ামে অনুশীলনে যাওয়ার কথা ছিল ভারতীয় দলের। তার আগে বাস পরীক্ষা করছিলেন নিরাপত্তারক্ষীরা। তখনই নজরে আসে গুলির খোল দু’টি। ২১ ফেব্রুয়ারি থেকে টেস্ট দলের ক্রিকেটাররা একে একে হোটেলে পৌঁছতে শুরু করেছেন। দলের বেশির ভাগ সদস্য ধর্মশালাতে টি-টোয়েন্টি সিরিজে খেলতে ব্যস্ত। বিরাট কোহলী, ঋষভ পন্থরাও এখনও টেস্ট দলের সঙ্গে যোগ দেননি। অন্য একটি সংবাদমাধ্যম জানিয়েছে, বাসটিতে শ্রীলঙ্কার টেস্ট দলের ক্রিকেটারদের অনুশীলনে যাওয়ার কথা ছিল।

যে সংস্থার থেকে বাস নেওয়া হয়েছিল, তারা বিভিন্ন বিয়েবাড়ি এবং অনুষ্ঠানের জন্য বাস ভাড়া দেয়। মনে করা হচ্ছে সেখানেই কোনও ঘটনা ঘটে থাকবে। গুলির খোল দু’টি পুলিশ বাজেয়াপ্ত করেছে। কে বা কারা গুলি চালিয়ে তা এখনও পরিষ্কার নয়। পুলিশ যদিও এই ঘটনাকে ভারতীয় দলের নিরাপত্তায় ফাঁক বলতে নারাজ, কারণ শুধু মাত্র গুলির খোল পাওয়া গিয়েছে।

Team India India vs Sri Lanka 2022 Mohali BCCI
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy