চলতি বিশ্বকাপে কি আর খেলতে দেখা যাবে রিঙ্কু সিংহকে? পরিবারের কঠিন সময়ে কি সকলকে ছেড়ে মাঠে ফিরতে পারবেন রিঙ্কু? বৃহস্পতিবার বিশ্বকাপের সুপার এইটে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে নামবে ভারত। তার আগে পারিবারিক কারণে দল ছেড়ে বাড়ি গিয়েছেন তিনি। তবে জানা গিয়েছে, জ়িম্বাবোয়ে ম্যাচের আগে আবার দলের সঙ্গে যোগ দিচ্ছেন ভারতীয় ক্রিকেটার।
বুধবার চিপকে সাংবাদিক বৈঠকে ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাককে প্রশ্ন করা হয়েছিল, রিঙ্কু কবে ফিরবেন? জবাবে কোটাক বলেন, “আজ সন্ধ্যায় ফিরছে রিঙ্কু। ওর বাবা ভাল নেই। তাই ও গিয়েছিল। কিন্তু যত দূর জানি, আজই দলের সঙ্গে ও যোগ দেবে।” কোটাকের কথা থেকে পরিষ্কার, বাবাকে দেখেই আবার বিশ্বকাপ খেলতে ফিরবেন রিঙ্কু।
জ়িম্বাবোয়ে ম্যাচ খেলতে দলের সঙ্গে চেন্নাইয়ে গিয়েছিলেন রিঙ্কু। কিন্তু মঙ্গলবার সকালে হঠাৎ দল ছেড়ে বাড়ি ফেরেন তিনি। ভারতীয় দল সূত্রে খবর, গুরুতর অসুস্থ রিঙ্কুর বাবা খানচন্দ সিংহ। তিনি ক্যানসারে আক্রান্ত। গ্রেটার নয়ডার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। ভেন্টিলেটরে রেখে চিকিৎসা চলছে তাঁর। খবর পাওয়ার পর কোচ গৌতম গম্ভীরের অনুমতি নিয়ে বাবাকে দেখতে যান রিঙ্কু।
আরও পড়ুন:
বাড়ি যাওয়ায় স্বাভাবিক ভাবেই মঙ্গলবার সন্ধ্যায় অনুশীলন করেননি রিঙ্কু। মনে করা হয়েছিল, জ়িম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি। কিন্তু এখন কোটাক জানিয়েছে, বুধবারই ফিরছেন তিনি। সন্ধ্যায় অনুশীলনও করতে পারেন। ফলে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে তিনি যে খেলবেন না, তার নিশ্চয়তা নেই।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
চলতি বিশ্বকাপে একেবারেই ফর্মে নেই রিঙ্কু। পাঁচটি ম্যাচই খেলেছেন তিনি। রান করেছেন মাত্র ২৪। তবে ফিল্ডিংয়ে নজর কেড়েছেন রিঙ্কু। বেশ কয়েকটি কঠিন ক্যাচ ধরেছেন। চার বাঁচিয়েছেন। প্রতিযোগিতার এই পর্যায়ে এসে দলে কতটা বদল করতে চান গম্ভীর, সেই প্রশ্নও উঠছে। ফলে ফিনিশারের ভূমিকায় আরও এক বার দেখা যেতে পারে রিঙ্কুকে। পাশাপাশি গম্ভীরের ভরসার ক্রিকেটার তিনি। পরিবারের কঠিন সময়েও দেশের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে ফিরে সেই ভরসারই দাম দিয়েছেন রিঙ্কু।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের
-
এক জনের একটা পারফরম্যান্সই দলের মেজাজ বদলে দেয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কৃতিত্ব কার, জানালেন গম্ভীর