এখনও টিকে পাকিস্তান। মঙ্গলবার ইংল্যান্ডের কাছে হারের পরেও বিশ্বকাপ থেকে বিদায় নেয়নি তারা। এখনও সেমিফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে সলমন আলি আঘাদের। তবে সেই সুযোগ আর নিজেদের হাতে নেই পাকিস্তানের। বাকি তিন দলের ম্যাচের ফলের উপরেই তা নির্ভর করছে।
সুপার এইটের গ্রুপ ২ থেকে এখনও পর্যন্ত ইংল্যান্ড সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে তিন দল। পাকিস্তান, শ্রীলঙ্কা ও নিউ জ়িল্যান্ড তিন দলেরই সুযোগ রয়েছে শেষ চারে জায়গা করে নেওয়ার।
আপাতত দু’টি ম্যাচের মধ্যে একটি হেরেছে পাকিস্তান। অপরটি ভেস্তে গিয়েছে। অর্থাৎ, দুই ম্যাচে পাকিস্তানের পয়েন্ট ১। সর্বাধিক ৩ পয়েন্টে যেতে পারবে তারা। ৩ পয়েন্ট নিয়েও বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারে পাকিস্তান। তবে তার জন্য মিলতে হবে দু’টি অঙ্ক।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
অঙ্ক ১
শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততে হবে পাকিস্তানকে। অন্য দিকে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার কাছে হারতে হবে নিউ জ়িল্যান্ডকে। এই অঙ্ক মিললে পাকিস্তানের পয়েন্ট হবে ৩। নিউ জ়িল্যান্ডে পয়েন্ট হবে ১। শ্রীলঙ্কার পয়েন্ট হবে ২। অর্থাৎ, পাকিস্তান ৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠবে।
আরও পড়ুন:
অঙ্ক ২
নিউ জ়িল্যান্ড যদি বাকি দু’টি ম্যাচের মধ্যে একটি জেতে তা হলে তাদের পয়েন্ট হবে ৩। সে ক্ষেত্রে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারাতে হবে সলমনদের। তা হলে দু’দলের পয়েন্ট সমান হলেও নেট রানরেটে সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকবে পাকিস্তানের। কারণ, সে ক্ষেত্রে শ্রীলঙ্কা ২ পয়েন্টের বেশি যেতে পারবে না। নিউ জ়িল্যান্ডের শেষ ম্যাচের পর পাকিস্তানের খেলা রয়েছে। ফলে একটা সুবিধাও পাবে তারা। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঠিক কতটা ব্যবধানে তাদের জিততে হবে তা আগেই জানতে পারবে তারা।
তবে তার জন্য পাকিস্তানকে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে হবে। যদি সলমনেরা নিজেরাই জিততে না পারেন, তা হলে আর অন্য দলের ফলও তাঁদের সেমিফাইনালে তুলতে পারবে না। এ বারও ব্যর্থ হয়েই বিদায় নিতে হবে পাকিস্তানকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের
-
এক জনের একটা পারফরম্যান্সই দলের মেজাজ বদলে দেয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কৃতিত্ব কার, জানালেন গম্ভীর